
গুয়াহাটি, ৫ এপ্রিল (হি.স.) : গুয়াহাটি মহানগরের বশিষ্ঠ থানার পুলিশ প্রায় ১.৫ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার করেছে। মাদক পাচারে জড়িত অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ রবিবার বশিষ্ঠ থানা সূত্ৰে জানানো হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের এক দল লতাকাটা এলাকার একটি গোপন আস্তানায় অভিযান চালিয়ে ১৫টি সাবানের বাক্স থেকে ১৮৩ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। উদ্ধারকৃত হেরোইনগুলির কালোবাজারে মূল্য প্রায় ১.৫ কোটি টাকা। মাদকের পাশাপাশি ধৃতের হেফাজত থেকে একটি মোবাইল ফোনের হ্যান্ডসেট উদ্ধার করা হয়েছে।
ধৃত মাদক পাচারকারীকে কামরূপ (গ্রামীণ) জেলার অন্তর্গত রঙিয়া এলাকার বাসিন্দা কুখ্যাত আব্দুল হামিদ বলে পরিচয় পাওয়া গেছে। পুলিশ আব্দুল হামিদের বিরুদ্ধে এনডিপিএস-এর সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস