বিশেষ ট্রেন পরিষেবার সম্প্রসারণ ও পরিচালনা এনএফ রেলের
গুয়াহাটি, ৫ এপ্রিল (হি.স.) : যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে সাপ্তাহিক স্পেশাল ট্রেন নম্বর ০৬৫৭১/০৬৫৭২ যশবন্তপুর জংশন-কাটিহার-যশবন্তপুর জংশনের পরিষেবা উভয় দিকে আরও ১৫টি অতিরিক্ত ট্রিপের জন্য সম্প্রসারণ করা হয়েছে। এই ট্রেনের সম্প্রসারণ যাত্রীদের অ
এনএফআর_প্রতিনিধিত্বমূলক চিত্র


গুয়াহাটি, ৫ এপ্রিল (হি.স.) : যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে সাপ্তাহিক স্পেশাল ট্রেন নম্বর ০৬৫৭১/০৬৫৭২ যশবন্তপুর জংশন-কাটিহার-যশবন্তপুর জংশনের পরিষেবা উভয় দিকে আরও ১৫টি অতিরিক্ত ট্রিপের জন্য সম্প্রসারণ করা হয়েছে। এই ট্রেনের সম্প্রসারণ যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে এবং দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের মধ্যে সংযোগ ব্যবস্থা মজবুত করতে সহায়তা করবে। এর ফলে কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, পশ্চিমবঙ্গ ও বিহারের যাত্রীরা উপকৃত হবেন এবং উত্তর-পূর্বাঞ্চলের ভ্রমণকারীদের যাতায়াত সুবিধাও উন্নত হবে।

আজ রবিবার উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এ খবর দিয়ে আরও জানান, এছাড়া ১২টি ট্রিপের জন্য স্পেশাল ট্রেন নম্বর ০৮০৪৭/০৮০৪৮ সাঁতরাগাছি-নাহরলগুন-সাঁতরাগাছি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই স্পেশাল ট্রেনের চলাচল যাত্রীদের গ্রীষ্মকালীন ছুটি, পরীক্ষা, চিকিৎসা ইত্যাদি বিভিন্ন প্রয়োজনে গন্তব্য স্থানে পৌঁছাতে সহায়তা করবে। এছাড়াও এই রুটগুলোর অন্যান্য ট্রেনের অপেক্ষারত তালিকায় থাকা যাত্রীরাও এই সুবিধা গ্রহণ করতে পারবেন।

তাছাড়া, ট্রেন নম্বর ০৬৫৭১ যশবন্তপুর জংশন-কাটিহার সাপ্তাহিক স্পেশাল ট্রেনের চলাচল আগামী ৭ এপ্রিল থেকে ১৪ জুলাই পর্যন্ত প্রতি মঙ্গলবার চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফেরত যাত্রায় ট্রেন নম্বর ০৬৫৭২ কাটিহার-যশবন্তপুর জংশন সাপ্তাহিক স্পেশাল ট্রেনের চলাচল ১০ এপ্রিল থেকে ১৭ জুলাই পর্যন্ত প্রতি শুক্রবার চালানোর জন্য বৃদ্ধি করা হয়েছে। এই ট্রেনের বিদ্যমান সময়সূচি, সময়, গঠন এবং স্টপেজ অনুযায়ী চলাচল করবে।

স্পেশাল ট্রেন নম্বর ০৮০৪৭ সাঁতরাগাছি-নাহরলগুন ১০ এপ্রিল থেকে ২৬ জুন পর্যন্ত প্রতি শুক্রবার ১৮:০০ ঘণ্টায় সাঁতরাগাছি থেকে যাত্রা শুরু করে পরের দিন ২০:৫০ ঘণ্টায় নাহরলগুন পৌঁছবে। একইভাবে, স্পেশাল ট্রেন নম্বর ০৮০৪৮ নাহরলগুন-সাঁতরাগাছি ১১ এপ্রিল থেকে ২৭ জুন পর্যন্ত প্রতি শনিবার ২৩:৫৫ ঘণ্টায় নাহরলগুন থেকে যাত্রা শুরু করে সোমবার ০৪:১৫ ঘণ্টায় সাঁতরাগাছি পৌঁছবে। যাত্রাপথে অন্যান্য স্টপেজগুলির মধ্যে এটি বর্ধমান, মালদাটাউন, শিলিগুড়ি জংশন, কোকরাঝাড়, রঙিয়া এবং রঙাপাড়া নর্থ সহ গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে থামবে। যাত্রীদের সুবিধার জন্য ট্রেনটি এসি ২-টায়ার, এসি ৩-টায়ার এবং স্লিপার ক্লাস কোচ সহ চলাচল করবে।

স্পেশাল ট্রেন পরিষেবাগুলোর পরিচালন ও সম্প্রসারণ যাত্রীদের জন্য অতিরিক্ত ভ্রমণ বিকল্প প্রদানের মাধ্যমে এবং ব্যস্ত রুটগুলোতে যানজট কমিয়ে উল্লেখযোগ্যভাবে সুফল বয়ে আনবে। এই ট্রেনগুলোর স্টপেজ ও সময়সূচির বিস্তারিত বিবরণ আইআরসিটিসি-র ওয়েবসাইট এবং উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও পাওয়া যাবে, জানান উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande