গুয়াহাটিতে আগুন, ভস্ম রবার গুদাম, ব্যাপক ক্ষতি
গুয়াহাটি, ৫ এপ্রিল (হি.স.) : রাজধানী গুয়াহাটির বশিষ্ঠ থানাধীন পাটারকুচির সাত নম্বর লেনে আজ রবিবার সকালে সংঘটিত এক অগ্নিকাণ্ডে গোটা এলাকায় আতঙ্ক ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। দুর্ঘটনার সময় দুটি গ্যাস সিলিন্ডারে ভয়াবহ বিস্ফোরণ ঘটায় আগুন দ্রুত ছড়িয়ে
গুয়াহাটির এক রবারের গুদামে আগুন


গুয়াহাটি, ৫ এপ্রিল (হি.স.) : রাজধানী গুয়াহাটির বশিষ্ঠ থানাধীন পাটারকুচির সাত নম্বর লেনে আজ রবিবার সকালে সংঘটিত এক অগ্নিকাণ্ডে গোটা এলাকায় আতঙ্ক ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। দুর্ঘটনার সময় দুটি গ্যাস সিলিন্ডারে ভয়াবহ বিস্ফোরণ ঘটায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বশিষ্ঠ এলাকার পাটারকুচি সাত নম্বর লেনে অবস্থিত একটি রবারের গুদামে আগুন লাগে। রবারে আগুন লাগায় গোটা এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে যায়। রবারের গুদামটি ‘ক্যাপ্টেন’ নামের এক ব্যক্তির বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্ঘটনার সময় গুদামে মজুত গ্যাস সিলিন্ডারগুলিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে থাকতে পারে। পর পর এক দুটি সিলিন্ডারে বিস্ফোরণ হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনীর পাঁচটি ইঞ্জিন গিয়ে আগুন নেভানোর কাজে নেমে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীকে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে। এ ঘটনায় প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande