কাঠুয়ায় ভয়াবহ পথদুর্ঘটনা, গাড়ি-ই-রিকশা-বাইক-সাইকেলের সংঘর্ষে মৃত ১, আহত ৩
কাঠুয়া, ৫ এপ্রিল (হি.স.): জম্বু ও কাশ্মীরের কাঠুয়া শহরের ভাগথলি সড়কে রবিবার ভয়াবহ পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি স্কুটি চালককে বাঁচাতে গিয়ে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপ
কাঠুয়ায় ভয়াবহ পথদুর্ঘটনা, গাড়ি-ই-রিকশা-বাইক-সাইকেলের সংঘর্ষে মৃত ১, আহত ৩


কাঠুয়া, ৫ এপ্রিল (হি.স.): জম্বু ও কাশ্মীরের কাঠুয়া শহরের ভাগথলি সড়কে রবিবার ভয়াবহ পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি স্কুটি চালককে বাঁচাতে গিয়ে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর বেপরোয়া গাড়িটি প্রথমে একটি ই-রিকশাকে ধাক্কা মারে এবং পরে একটি বাইক ও সাইকেলকে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬০ বছর বয়সী বলবিন্দর সিংয়ের।

দুর্ঘটনার পর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে জিএমসি কাঠুয়া-এ ভর্তি করে।

আহতদের মধ্যে রয়েছেন ৭৪ বছরের ধরোব সিং, ৬২ বছরের দর্শন সিং এবং ৪৫ বছরের গগন সিং। তাঁদের কিৎসা চলছে।

পুলিশ ইতিমধ্যেই মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande