বাগেশ্বরে মৃদু ভূমিকম্পের কম্পন, সতর্ক প্রশাসন
দেহরাদূন , ৫ এপ্রিল (হি.স.): কুমায়ুন মণ্ডলের বাগেশ্বর জেলায় রবিবার মৃদু ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৩.৭। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। জাতীয় ভূমিকম্প বিজ্ঞান কেন্দ্রের তথ্য অনুযায়ী, এদিন সকাল ১১
বাগেশ্বরে মৃদু ভূমিকম্পের কম্পন, সতর্ক প্রশাসন


দেহরাদূন , ৫ এপ্রিল (হি.স.): কুমায়ুন মণ্ডলের বাগেশ্বর জেলায় রবিবার মৃদু ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৩.৭। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

জাতীয় ভূমিকম্প বিজ্ঞান কেন্দ্রের তথ্য অনুযায়ী, এদিন সকাল ১১টা ৪৭ মিনিট ০৮ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল ৩০.০৪৭ উত্তর অক্ষাংশ এবং ৭৯.৯০১ পূর্ব দ্রাঘিমাংশে। ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। কম্পনের তীব্রতা কম হওয়ায় জানমালের ক্ষয়ক্ষতির কোনও খবর নেই, তবে প্রশাসন পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande