তৃতীয় দিনেও জোরদার এনআইএ তদন্ত, ১৫০-র বেশি জিজ্ঞাসাবাদ; আজই কলকাতায় ফিরছে দল
মালদা, ৪ এপ্রিল (হি. স.): মালদার কালিয়াচক কাণ্ডে টানা তৃতীয় দিন তদন্ত চালাল এনআইএ। রবিবারও কালিয়াচক ২ নম্বর ব্লক এলাকায় দফায় দফায় জিজ্ঞাসাবাদ ও তথ্য সংগ্রহের কাজ চালিয়ে যান তদন্তকারীরা।এনআইএ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক তদন্ত পর্ব প্রায় শে
তদন্ত


মালদা, ৪ এপ্রিল (হি. স.): মালদার কালিয়াচক কাণ্ডে টানা তৃতীয় দিন তদন্ত চালাল এনআইএ। রবিবারও কালিয়াচক ২ নম্বর ব্লক এলাকায় দফায় দফায় জিজ্ঞাসাবাদ ও তথ্য সংগ্রহের কাজ চালিয়ে যান তদন্তকারীরা।এনআইএ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক তদন্ত পর্ব প্রায় শেষের দিকে। আজই তদন্তকারী দল কলকাতায় ফিরতে পারে। আগামীকালই তারা প্রাথমিক রিপোর্ট জমা দেবে বলে জানা গিয়েছে। সেই কারণে শেষ মুহূর্তে তদন্তে আরও গতি আনা হয়েছে।ইতিমধ্যেই জাতীয় তদন্তকারী সংস্থার একটি বিশেষ দল বুধবার গভীর রাতে কলকাতার বালিগঞ্জে আক্রান্ত এক বিচারকের বাড়িতেও পৌঁছয়। সেখানে বিচারকের সঙ্গে বিস্তারিত কথা বলে ঘটনার আগে ও পরে কী ঘটেছিল, কতজনের জমায়েত ছিল এবং পাইলট গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় কোথায় কোথায় তাঁদের আটকে দেওয়া হয়েছিল— সেই সব বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়।পাশাপাশি পুলিশ, কেন্দ্রীয় বাহিনী ও জেলা প্রশাসনকে আগাম কতটা জানানো হয়েছিল এবং নিরাপত্তা ব্যবস্থায় কোনও গাফিলতি ছিল কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।এদিকে রবিবার সকালে কালিয়াচক ২ নম্বর ব্লক দফতরের মালদা জেলার অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) অনিন্দ্র সরকারকে তলব করা হয়। এখনও পর্যন্ত প্রায় ১৫০ জনের বেশি মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে সূত্রের খবর। তদন্তকারীরা মনে করছেন, এই জিজ্ঞাসাবাদ থেকেই গুরুত্বপূর্ণ সূত্র মিলতে পারে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande