বাবু জগজীবন রামের জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর
নয়াদিল্লি, ৫ এপ্রিল (হি.স.): বাবু জগজীবন রামের জন্মবার্ষিকীতে রবিবার শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ| প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ দিন সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে লেখেন, প্রাক্তন উপপ্রধানমন্ত্রী ব
বাবু জগজীবন রামের জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি


নয়াদিল্লি, ৫ এপ্রিল (হি.স.): বাবু জগজীবন রামের জন্মবার্ষিকীতে রবিবার শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ|

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ দিন সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে লেখেন, প্রাক্তন উপপ্রধানমন্ত্রী বাবু জগজীবন রামের জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি। তিনি তাঁর জীবন সাম্য ও সামাজিক ন্যায়বিচারের জন্য উৎসর্গ করেছিলেন। দেশের প্রতি তাঁর অমূল্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন সমাজ মাধ্যমে জানান, সামাজিক ন্যায়বিচারের পথিকৃৎ বাবু জগজীবন রামের জন্মবার্ষিকীতে সশ্রদ্ধ শ্রদ্ধাঞ্জলি। জগজীবন বাবু তাঁর সমগ্র জীবন রাষ্ট্রসেবা ও সামাজিক ন্যায়বিচারে উৎসর্গ করেছিলেন। তিনি স্বাধীনতা সংগ্রামে এক অভূতপূর্ব অবদান রেখেছিলেন, ধর্মান্তকরণের বিরোধিতা করেছিলেন এবং বিভেদ সৃষ্টিকারী শক্তিগুলোর বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে রুখে দাঁড়িয়েছিলেন। সমাজের দুর্বল ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকারের জন্য তাঁর সংগ্রাম আমাদের সর্বদা অনুপ্রাণিত করবে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande