
নয়াদিল্লি, ৫ এপ্রিল (হি. স.) : ইস্টারের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে এক বার্তায় রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, ইস্টারের শুভেচ্ছা। এই পবিত্র দিনটি আশা ও নবজাগরণের বার্তা বহন করে। এই দিনটি সকলের জীবনে শান্তি, আনন্দ ও উজ্জ্বলতা বয়ে আনুক। যিশু খ্রিস্টের শিক্ষা সকলকে দয়ালু হতে অনুপ্রাণিত করুক এবং সমাজে পারস্পরিক সম্প্রীতির বন্ধনকে সুদৃঢ় করুক।উল্লেখ্য, ইস্টার সানডে বা পবিত্র রবিবার হল খ্রিস্টান ক্যালেন্ডারের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এটি হল যিশুর পুনরুত্থানের দিন। তাই গোটা বিশ্বের খিস্টান ধর্মাবলম্বী মানুষজন অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে এই দিনটা পালন করে থাকেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত