হাইলাকান্দিতে পর্যায়ক্রমে পোস্টাল ব্যালটে ভোটগ্ৰহণ ৫-৮ এপ্রিল
হাইলাকান্দি (অসম), ৫ এপ্রিল (হি.স.) : আসন্ন বিধানসভা নির্বাচনে হাইলাকান্দি জেলা প্রশাসন পোস্টাল ব্যালটে ভোট (পিএফসি ও পিভিসি) সংক্রান্ত তারিখ-ভিত্তিক সংশোধিত সময়সূচি জারি করেছে। জেলাশাসকের কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আজ ৫ এ
হাইলাকান্দিতে পর্যায়ক্রমে পোস্টাল ব্যালটে ভোটগ্ৰহণ ৫-৮ এপ্রিল


হাইলাকান্দি (অসম), ৫ এপ্রিল (হি.স.) : আসন্ন বিধানসভা নির্বাচনে হাইলাকান্দি জেলা প্রশাসন পোস্টাল ব্যালটে ভোট (পিএফসি ও পিভিসি) সংক্রান্ত তারিখ-ভিত্তিক সংশোধিত সময়সূচি জারি করেছে।

জেলাশাসকের কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আজ ৫ এপ্রিল থেকে ৮ এপ্রিল পর্যন্ত বিভিন্ন শ্রেণির ভোটারের জন্য নির্দিষ্ট দিন ও কেন্দ্রে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ এবং ৬ এপ্রিল পুলিশ কর্মী এবং পোলিং পার্সোনালের (প্রিসাইডিং ও পোলিং) জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই ভোটগ্রহণের জন্য পুলিশ কর্মীদের জন্য পুলিশ রিজার্ভ এবং প্রিসাইডিং ও পোলিং পার্সনালদের জন্য এসএস কলেজ ক্যাম্পাসে পৃথক কক্ষভিত্তিক ব্যবস্থা রাখা হয়েছে।

অন্যদিকে, নির্বাচনের দায়িত্বে নিয়োজিত বিভিন্ন সেলের কর্মীদের জন্য ৬, ৭ এবং ৮ এপ্রিল জেলাশাসকের কার্যালয় চত্বরে ভোটগ্রহণের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া, অনুপস্থিত ভোটারদের (এভিইএস-পিভিসি) ভোটগ্রহণ ৫ এপ্রিল একদিনের জন্য এসএস কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। তাছাড়া হোম ডিস্ট্রিক্ট এবং অন্যান্য জেলার কর্মীদের জন্য পৃথক কক্ষ নির্ধারণ করা হয়েছে।

জেলার বাইরের কর্মীদের ক্ষেত্রে অসমের মোট ৩৪টি জেলার প্রতিনিধিত্বকারী ভোটারদের ১৭টি করে দুটি ভাগে বিভক্ত করে এসএস কলেজে পৃথক কক্ষে ভোটগ্রহণের ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিদিন সকাল ৯-টা ৩০ মিনিট থেকে বিকাল ৫-টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল ভোটার ও কর্মীদের নির্ধারিত দিন কেন্দ্র ও কক্ষ অনুযায়ী উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande