রিষড়ায় মানসিক চাপে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ , নথি বিভ্রাট ঘিরে জল্পনা
হুগলি, ৫ এপ্রিল (হি.স.): রিষড়া এলাকায় মানসিক চাপে ৫৮ বছর বয়সী এক মহিলার আত্মহত্যার ঘটনায় অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম মিনতি সেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই তিনি মানসিক উদ্বেগে ভুগছিলেন। আধার কার্ডে তাঁর নাম ‘মিনতি সেন’ এবং
মৃত মিনতি সেন


হুগলি, ৫ এপ্রিল (হি.স.): রিষড়া এলাকায় মানসিক চাপে ৫৮ বছর বয়সী এক মহিলার আত্মহত্যার ঘটনায় অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম মিনতি সেন।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই তিনি মানসিক উদ্বেগে ভুগছিলেন। আধার কার্ডে তাঁর নাম ‘মিনতি সেন’ এবং ভোটার কার্ডে ‘মিনু সেন’ থাকায় নথিগত সমস্যার সৃষ্টি হয়। এই বিভ্রাটের জেরে তাঁর নাম তালিকাভুক্তি সংক্রান্ত জটিলতায় পড়ে, যা নিয়ে তিনি গভীর মানসিক চাপে ছিলেন বলে পরিবারের দাবি।

শনিবার রাত প্রায় ৮টা ৪৫ মিনিট নাগাদ তাঁর ছেলে ভোলা সেন বাড়ি ফিরে দরজা ভেতর থেকে বন্ধ অবস্থায় দেখতে পান। একাধিকবার ডাকাডাকিতে সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ঘরে ঢুকে সিলিং থেকে ঝুলন্ত অবস্থায় মিনতি সেনকে দেখতে পান।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রিষড়া থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ এটিকে আত্মহত্যা বলেই মনে করছে।

ঘটনার খবর পেয়ে শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তন্ময় ঘোষ মৃতার পরিবারের সঙ্গে দেখা করেন। তিনি এই ঘটনায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায়-এর সামনে তোলার আশ্বাস দেন।

ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে বলে রবিবার জানিয়েছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande