সপ্তগ্রামে সাংবাদিক বৈঠকে তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষের
হুগলি, ৫ এপ্রিল (হি.স.): সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ রবিবার তাঁর নির্বাচনী দফতরে সাংবাদিক সম্মেলন করে বিভিন্ন ইস্যুতে মতামত তুলে ধরলেন। এদিন তিনি অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেসের শাসনকালে এলাকায় মৌলিক পরিকাঠামোর যথাযথ উন্ন
সাংবাদিক সম্মেলনে সপ্তগ্রামের বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ


হুগলি, ৫ এপ্রিল (হি.স.): সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ রবিবার তাঁর নির্বাচনী দফতরে সাংবাদিক সম্মেলন করে বিভিন্ন ইস্যুতে মতামত তুলে ধরলেন।

এদিন তিনি অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেসের শাসনকালে এলাকায় মৌলিক পরিকাঠামোর যথাযথ উন্নয়ন হয়নি। শিক্ষা, স্বাস্থ্য, নিকাশি ও বিশুদ্ধ পানীয় জলের ক্ষেত্রে এখনও ঘাটতি রয়ে গিয়েছে বলে দাবি করেন তিনি।

কৃষি ক্ষেত্র নিয়েও রাজ্য সরকারের সমালোচনা করেন বিজেপি প্রার্থী। তাঁর বক্তব্য, ধান ও আলু চাষিরা সরকারি নীতির কারণে ক্রমশ সমস্যায় পড়ছেন এবং অনেক ক্ষেত্রে চরম সংকটের মুখে পড়তে হচ্ছে তাঁদের।

স্বাস্থ্য পরিষেবা প্রসঙ্গে স্বরাজ ঘোষ বলেন, আয়ুষ্মান প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ পাচ্ছেন না। পাশাপাশি স্বাস্থ্যসাথী কার্ড সীমিত কিছু হাসপাতালে প্রযোজ্য হওয়ায় সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

নির্বাচনে জয়ী হলে এলাকায় একটি সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তোলার প্রতিশ্রুতি দেন বিজেপি প্রার্থী। তাঁর দাবি, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠিত হলে কেন্দ্রের সহযোগিতায় সপ্তগ্রাম সহ গোটা রাজ্যে দ্রুত উন্নয়ন সম্ভব হবে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande