সলিল চৌধুরীর জন্মশতবর্ষ উপলক্ষে ধুবুলিয়ায় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান
কলকাতা, ৫ এপ্রিল (হি.স.): পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা — কালজয়ী এই সুরের স্রষ্টাকে স্মরণ করল নদিয়া। সুরকার, গীতিকার ও সঙ্গীতশিল্পী সলিল চৌধুরীর জন্মশতবর্ষ উপলক্ষে রবিবার ছুটির দিনে নদিয়ার ধুবুলিয়ায় আয়োজিত এক অনুষ্ঠানে মানুষের ভিড় উপচে পড়ল
সলিল চৌধুরী স্মরণে বর্ষব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি


কলকাতা, ৫ এপ্রিল (হি.স.): পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা — কালজয়ী এই সুরের স্রষ্টাকে স্মরণ করল নদিয়া। সুরকার, গীতিকার ও সঙ্গীতশিল্পী সলিল চৌধুরীর জন্মশতবর্ষ উপলক্ষে রবিবার ছুটির দিনে নদিয়ার ধুবুলিয়ায় আয়োজিত এক অনুষ্ঠানে মানুষের ভিড় উপচে পড়ল। ধুবুলিয়া শিশু নিকেতনের মঞ্চে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানের উদ্যোক্তা ছিল কৃষ্ণনগর ২ নম্বর ব্লকের 'সলিল চৌধুরী জন্মশতবর্ষ উদযাপন কমিটি'।

​এদিন অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্য কমিটির সভাপতি হিরণ্ময় ঘোষাল। উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য ভোলানাথ মুখোপাধ্যায়, নদিয়া জেলা কমিটির সম্পাদক দিলীপ বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন মৌসুমী ঘোষ। উদ্বোধনী ভাষণে হিরণ্ময় ঘোষাল সলিল চৌধুরীর জীবন, কর্ম এবং ভারতীয় সঙ্গীতে তাঁর অবিস্মরণীয় অবদান ও সামাজিক চেতনা নিয়ে বিশদ আলোচনা করেন।

​অনুষ্ঠানে ব্লক কমিটির সভাপতি শ্যামাপ্রসাদ ঘোষ, রমেন্দ্রনাথ বিশ্বাস এবং সম্পাদক স্বপন পালও উপস্থিত ছিলেন। এলাকার একাধিক সাংস্কৃতিক ব্যক্তিত্বের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। উল্লেখ্য, এদিন আগে অনুষ্ঠিত কবিতা, গান ও নৃত্য প্রতিযোগিতার সফল প্রতিযোগীরা মঞ্চে তাঁদের উপস্থাপনা পেশ করে। সলিল চৌধুরীর স্মৃতিকে ঘিরে আয়োজিত এই সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দাদের উৎসাহ ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande