মমতা হারতে চলেছেন, মন্তব্য রবিশঙ্কর ও রবি কিষাণের
পটনা ও লখনউ, ৫ এপ্রিল (হি.স.): মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হতে চলেছেন, জোর দিয়ে বললেন বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ| রবিবার পটনায় তিনি বলেন, মমতা এখন দিশেহারা। ইভিএম-এর মাধ্যমেই তিনি নির্বাচনে জয়লাভ করেছিলেন| যখন তিনি জিতেছিলেন, তখন ইভিএম ঠিকঠাক ছি
রবিশঙ্কর প্রসাদ


রবি কিষাণ


পটনা ও লখনউ, ৫ এপ্রিল (হি.স.): মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হতে চলেছেন, জোর দিয়ে বললেন বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ| রবিবার পটনায় তিনি বলেন, মমতা এখন দিশেহারা। ইভিএম-এর মাধ্যমেই তিনি নির্বাচনে জয়লাভ করেছিলেন| যখন তিনি জিতেছিলেন, তখন ইভিএম ঠিকঠাক ছিল; আর এখন যখন তিনি হারতে চলেছেন, তখন নাকি ইভিএম-এ ত্রুটি আছে। এমন হতাশাজনক মন্তব্য এই ইঙ্গিতই দেয় যে, মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হতে চলেছেন।

প্রায় একই সুর শোনা গেল বিজেপি সাংসদ রবি কিষাণ এর মুখেও| রবিবার লখনউয়ে তিনি বলেন, এবার দিদি (মমতা) বিদায় নিচ্ছেন| প্রধানমন্ত্রীর ওপর আস্থা রেখে বাংলার সবাই এবার বিজেপিকেই ভোট দেবে| বাংলাদেশিদের হাত থেকে বাংলাকে রক্ষা করার প্রচেষ্টা শুরু হবে এবং সেখানে 'রামরাজ্য' প্রতিষ্ঠিত হবে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande