নয়ডার বিভিন্ন এলাকায় মানসিক চাপে ৬ জনের আত্মহত্যা
নয়ডা, ৫ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের নয়ডার বিভিন্ন থানা এলাকায় মানসিক চাপের জেরে একদিনে ছ’জনের আত্মহত্যার ঘটনা সামনে এসেছে। ঘটনাগুলি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রবিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেক্টর ৬৩ এলাকায় ভূপেন্দ্র (২৩) নামে এক য
নয়ডার বিভিন্ন এলাকায় মানসিক চাপে ৬ জনের আত্মহত্যা


নয়ডা, ৫ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের নয়ডার বিভিন্ন থানা এলাকায় মানসিক চাপের জেরে একদিনে ছ’জনের আত্মহত্যার ঘটনা সামনে এসেছে। ঘটনাগুলি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

রবিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেক্টর ৬৩ এলাকায় ভূপেন্দ্র (২৩) নামে এক যুবক বাড়িতে ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন। একইভাবে সেক্টর ৪৯-এর বারৌলা গ্রামে ভারত বর্মা (২৮) নিজের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

বিসরাখ থানার টেকজোন-৪ এলাকায় সুমিত কুমার (২১) এবং সোনু কুমার সাইফি (২২) পৃথকভাবে একই পদ্ধতিতে আত্মঘাতী হন। অন্যদিকে, সেক্টর ১১৩-এর সেক্টর ৭৫-এর একটি আবাসনের ১৬ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন ঋষি কুমার (২১)।

এছাড়া বিটা-২ এলাকায় আমান (২১) নামে এক যুবক বিষাক্ত পদার্থ খেয়ে আত্মহত্যা করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে সকল ঘটনাই মানসিক চাপজনিত বলে মনে করা হচ্ছে। মৃতদেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande