পশ্চিমবঙ্গে নারী সুরক্ষা নেই, আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
ঝাড়্গ্রাম, ৫ এপ্রিল ( হি: স): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান রবিবার ঝাড়গ্রাম শহরের একটি বেসরকারি অতিথিশালায় বিজেপির জেলা কার্যকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র আক্রমণ শানালেন। ম
পশ্চিমবঙ্গে নারী সুরক্ষা নেই, আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান


ঝাড়্গ্রাম, ৫ এপ্রিল ( হি: স): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান রবিবার ঝাড়গ্রাম শহরের একটি বেসরকারি অতিথিশালায় বিজেপির জেলা কার্যকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র আক্রমণ শানালেন।

মন্ত্রী জানান, “বাংলায় নারী সুরক্ষা বলতে কিছু নেই, আইন-কানুনও কার্যত ভেঙে পড়েছে।” তিনি আরও বলেন, গত এক দশক ধরে রাজ্যে প্রধান বিরোধী দল হিসেবে বিজেপি সংগঠন মজবুত করেছে এবং এবার জনগণের সমর্থন অর্জন করতে সক্ষম হয়েছে। “এবার আমরা সরকার গঠন করব,” বলেও তিনি আত্মবিশ্বাস প্রকাশ করেন।

রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ধর্মেন্দ্র প্রধান বলেন, “বাংলায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে আইন চালাতে সেনাও নামাতে হচ্ছে।” নারী নির্যাতনের ঘটনায় তিনি সন্দেশখালি ও আরজি কর কাণ্ডের উদাহরণ উল্লেখ করেন এবং বলেন, “এই ধরনের ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। তারপরও মুখ্যমন্ত্রী নারী সুরক্ষা নিয়ে কথা বলেন, যা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এই মুখ্যমন্ত্রীর আমলে বাংলার কেউই সুরক্ষিত নয়।”

শিক্ষানীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, “দেশের যে কোনও রাজ্যে পড়ুয়ারা নিজেদের মাতৃভাষায় পড়াশোনা করতে পারবে—এটাই আমাদের নীতি।”

---------------

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande