উদয়পুরে নাকা চেকিংয়ে বাস থেকে ৫০ কেজির বেশি গাঁজা উদ্ধার, আটক ২ মহিলা
উদয়পুর (ত্রিপুরা), ৫ এপ্রিল (হি.স.): রবিবার গোমতী জেলার উদয়পুরের গর্জি নাকা পয়েন্টে পুলিশের তৎপরতায় যাত্রীবাহী বাস থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় দুই মহিলাকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে
বাস থেকে গাঁজা উদ্ধার


উদয়পুর (ত্রিপুরা), ৫ এপ্রিল (হি.স.): রবিবার গোমতী জেলার উদয়পুরের গর্জি নাকা পয়েন্টে পুলিশের তৎপরতায় যাত্রীবাহী বাস থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় দুই মহিলাকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে আগে থেকেই গর্জি নাকা পয়েন্টে নজরদারি চালাচ্ছিল পুলিশ। এদিন বিলোনিয়া থেকে আসা টিআর ০৩- ১৩৫৩ নম্বরের একটি যাত্রীবাহী বাসকে সন্দেহের ভিত্তিতে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় বাসের ভেতর থেকে প্রায় ৫০ কেজিরও বেশি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় ৩ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।

এই ঘটনায় রাধাকিশোরপুর থানার পুলিশ অভিযানে নেমে দুই মহিলাকে আটক করতে সক্ষম হয়। আটক মহিলারা হলেন পুরবী দেবী (৩৫) এবং রিমা দেবী (৩৬) দুটোই কাল্পনিক নাম)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেছেন যে, তাঁরা বিলোনিয়া মহকুমার চিত্তামারা এলাকা থেকে বাসে ওঠেন এবং নির্দিষ্ট গন্তব্যে গাঁজা পাচারের উদ্দেশ্যেই তা বহন করছিলেন।

পুলিশ বর্তমানে আটক দুই মহিলাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, গাঁজাগুলি কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং কোথায় পাচার করা হচ্ছিল—এসব বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande