শ্রীভূমির করিমগঞ্জ কলেজ ময়দানে ভোট সামগ্রী বিতরণ ৮ এপ্রিল
শ্রীভূমি (অসম), ৫ এপ্রিল (হি.স.) : বিধানসভা নির্বাচনে শ্রীভূমি জেলার চারটি বিধানসভা আসনের ভোটগ্রহণ আগামী ৯ এপ্রিল সকাল ৭-টা থেকে বিকাল ৫-টা পর্যন্ত জেলার ১,১৮৮টি ভোট কেন্দ্রে অনুষ্ঠিত হবে। জেলার ওই ১,১৮৮টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণের জন্য প্রিসাইডিং অ
শ্রীভূমির করিমগঞ্জ কলেজ ময়দানে ভোট সামগ্রী বিতরণ ৮ এপ্রিল


শ্রীভূমি (অসম), ৫ এপ্রিল (হি.স.) : বিধানসভা নির্বাচনে শ্রীভূমি জেলার চারটি বিধানসভা আসনের ভোটগ্রহণ আগামী ৯ এপ্রিল সকাল ৭-টা থেকে বিকাল ৫-টা পর্যন্ত জেলার ১,১৮৮টি ভোট কেন্দ্রে অনুষ্ঠিত হবে। জেলার ওই ১,১৮৮টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণের জন্য প্রিসাইডিং অফিসার, ফাৰ্স্ট, সেকেন্ড ও থার্ড পোলিং অফিসাররা আগামী ৮ এপ্রিল করিমগঞ্জ কলেজের খেলার মাঠে নিৰ্মিত কাউন্টার থেকে ইভিএম ও অন্যান্য ভোটের সামগ্রী নিয়ে তাঁদের নির্ধারিত ভোট কেন্দ্রের উদ্দেশে রওয়ানা হবেন।

ভোট কর্মীদের ইভিএম ও অন্যান্য ভোটের সামগ্রী প্রদান করতে করিমগঞ্জ কলেজের খেলার মাঠে ৫৫টি কাউন্টার থাকবে। ওই কাউন্টারগুলিতে ইতিমধ্যে পর্যাপ্ত সংখ্যক কর্মী নিয়োগ করে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

জানানো হয়েছে, ১২৩ নম্বর উত্তর করিমগঞ্জ বিধানসভা আসনের ৩২৬টি ভোট কেন্দ্রের ভোট সামগ্রী ১ থেকে ১৫ নম্বর কাউন্টারে। ১২৪ নম্বর দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা আসনের ৩৫৬টি ভোট কেন্দ্রের ভোট সামগ্রী ১৬ থেকে ৩২ নম্বর কাউন্টারে। ১২৫ নম্বর পাথারকান্দি বিধানসভা আসনের ২২৮টি ও একটি অক্সিলারি ভোট কেন্দ্রের ভোট সামগ্রী ৩৩ থেকে ৪২ নম্বর কাউন্টারে এবং ১২৬ নম্বর রামকৃষ্ণনগর বিধানসভা আসনের ২৭৭টি ভোট কেন্দ্রের ভোট সামগ্রী ৪৩ থেকে ৫৫ নম্বর কাউন্টারে প্রদান করা হবে।

এতে ভোটকর্মীদের করিমগঞ্জ কলেজের খেলার মাঠের ডিকোডিং কাউন্টার থেকে প্রথমে তাঁদের অ্যাপয়েন্টমেন্ট লেটার ডিকোড করতে হবে। ডিকোড করা অ্যাপয়েন্টমেন্ট লেটারে ভোট কেন্দ্র উল্লেখ থাকবে। তার পর ভোট কর্মীরা ভোট কেন্দ্র অনুসারে নির্ধারিত কাউন্টার থেকে ইভিএম ও অন্যান্য ভোটের সামগ্রী সংগ্রহ করে নির্ধারিত ভোট কেন্দ্রের উদ্দেশে রওয়ানা হবেন।

অনুরূপভাবে, ভোটের দিন ভোট গ্রহণ শেষ হওয়ার পর ভোট কর্মীরা করিমগঞ্জ কলেজের খেলার মাঠে পৌঁছে ওই একই কাউন্টারে ইভিএম ও অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র জমা করতে হবে বলে শ্রীভূমির ম্যান পাওয়ার ম্যানেজমেন্ট ও ট্রেনিং ম্যানেজমেন্ট সেল থেকে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

জানানো হয়েছে, ডিস্ট্রিবিউশন কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ও কর্মীদের ৮ এপ্রিল সকাল ৭-টায় করিমগঞ্জ কলেজের খেলার মাঠে নির্ধারিত কাউন্টারে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ৯ এপ্রিল বিকাল ৩-টায় রিসিভিং কাউন্টারের আধিকারিক ও কর্মীদের উপস্থিত থাকতেও নির্দেশ দেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande