
আলিপুরদুয়ার, ৭ এপ্রিল (হি.স.): নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে পড়ে গেল একটি ট্রাক। এর জেরে গুরুতর আহত হয়েছেন দু'জন। মঙ্গলবার সকালে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের হাসিমারা তোর্ষা সেতুর ঘটনা। পুলিশ সূত্রে জানা গেছে, এ দিন সকালে ৩১ নম্বর জাতীয় সড়ক ধরে মাদারিহাট যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারায় একটি ট্রাকের চালক। নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর নীচে পরে যায় ট্রাকটি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। আহত চালক ও ট্রাকে থাকা আরেক ব্যক্তিকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ