গৌরীপুরে ভোটকেন্দ্রে জনৈক ব্যক্তির মৃত্যু
গৌরীপুর (অসম), ৯ এপ্রিল (হি.স.) : ধুবড়ি জেলার অন্তর্গত গৌরীপুর বিধানসভা আসনের একটি ভোটকেন্দ্রে ভোট দিতে গিয়ে জনৈক ব্যক্তির মৃত্যু হয়েছে। জানা গেছে, গৌরীপুর বিধানসভা আসনের তামারহাটে একটি ভোটকেন্দ্রে ঘটনাটি সংঘটিত হয়েছে। ২১০৮ নম্বর চর মরাগধাধর এলপি
নিহত_প্ৰতিনিধিত্বমূলক


গৌরীপুর (অসম), ৯ এপ্রিল (হি.স.) : ধুবড়ি জেলার অন্তর্গত গৌরীপুর বিধানসভা আসনের একটি ভোটকেন্দ্রে ভোট দিতে গিয়ে জনৈক ব্যক্তির মৃত্যু হয়েছে।

জানা গেছে, গৌরীপুর বিধানসভা আসনের তামারহাটে একটি ভোটকেন্দ্রে ঘটনাটি সংঘটিত হয়েছে। ২১০৮ নম্বর চর মরাগধাধর এলপি স্কুলের বুথের বাইরে লাইনে দাঁড়িয়েছিলেন বছর ৫৪-এর বাবর আলি নামের এক ব্যক্তি। সে সময় আচমকা মাটিতে তিনি ঢলে পড়েন তিনি।

সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে। সেখানে চিকিৎসকরা বাবরি আলিকে মৃত বলে ঘোষণা করেছেন। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হতে পারে। তবে সরকারিভাবে বাবরি আলির মৃত্যুর কারণ জানানো হয়নি।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande