অসম বিস নিৰ্বাচন : বেলা একটা পর্যন্ত ভোট পড়েছে ৫৯.৬৩ শতাংশ
গুয়াহাটি, ৯ এপ্রিল (হি.স.) : নির্ধারিত নির্ঘণ্ট অনুযায়ী আজ ৯ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল সাতটা থেকে শুরু হয়েছে ১২৬ আসনের অসম বিধানসভা নির্বাচন ২০২৬-এর ভোটগ্রহণ। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সকাল সাতটা (০৭:০০) থেকে ভোটগ্ৰহণ শুরু হওয়ার ছয়-ঘণ্টা পর
দিশপুরে বিবেকানন্দ বিদ্যাপীঠ এমই স্কুলের একটি বুথে ভোটদান


গুয়াহাটি, ৯ এপ্রিল (হি.স.) : নির্ধারিত নির্ঘণ্ট অনুযায়ী আজ ৯ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল সাতটা থেকে শুরু হয়েছে ১২৬ আসনের অসম বিধানসভা নির্বাচন ২০২৬-এর ভোটগ্রহণ। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সকাল সাতটা (০৭:০০) থেকে ভোটগ্ৰহণ শুরু হওয়ার ছয়-ঘণ্টা পর বেলা একটা (০১:০০) পৰ্যন্ত ভোটদান হয়েছে ৫৯.৬৩ শতাংশ। উল্লেখ্য, প্ৰথম দুই-ঘণ্টা অর্থাৎ সকাল নয়টা (০৯:০০) পর্যন্ত ভোটদানের হার ছিল ১৭.৮৭ শতাংশ। এর পর ১১টা পর্যন্ত ভোটদান রেকৰ্ড হয়েছিল ৩৮.৯২ শতাংশ।

সকাল সাতটা থেকে বেলা ০১:০০টা পর্যন্ত জেলা-ভিত্তিক ভোটদানের হার যথাক্রমে -

বজালিতে ৬২.৩৫ শতাংশ, বাকসায় ৬১.৪৪ শতাংশ, বরপেটায় ৬০.৬৬ শতাংশ, বিশ্বনাথে ৬০.৫৮ শতাংশ, বঙাইগাঁওয়ে ৬২.৩০ শতাংশ, কাছাড়ে ৫৮.০১ শতাংশ, শ্রীভূমিতে ৫৮.৬০ শতাংশ, হাইলাকান্দিতে ৫৪.০০ শতাংশ, চড়াইদেওয়ে ৬০.২০ শতাংশ, চিরাং- ৫৯.৯৪ শতাংশ, দরং-এ ৬৫.২০ শতাংশ, ধেমাজিতে ৬০.৩৩ শতাংশ, ধুবড়িতে ৬৩.০৭ শতাংশ, ডিব্রুগড়ে ৫৭.০৯ শতাংশ, ডিমা হাসাওয়ে ৫৮.২৮ শতাংশ, গোয়ালপাড়ায় ৬৫.৭৯ শতাংশ, গোলাঘাটে ৫৮.৭৩ শতাংশ, হোজাইয়ে ৬১.৭৯ শতাংশ, যোরহাটে ৫৮.৩৪ শতাংশ, কামরূপ (মেট্রো)-এ ৪৯.৪৭ শতাংশ, কামরূপ (গ্রামীণ)-এ ৬২.৭৪ শতাংশ, কার্বি আংলং-এ ৫০.৮৫, পশ্চিম কার্বি আংলং-এ ৫৪.৩১ শতাংশ, কোকরাঝাড়ে ৫৯.৫৮ শতাংশ, লখিমপুরে ৬১.০৪ শতাংশ, মাজুলিতে ৬৫.৩৯ শতাংশ, মরিগাঁওয়ে ৬৫.২১ শতাংশ, নগাঁওয়ে ৫৯.৮৬ শতাংশ, নলবাড়িতে ৫৯.০৫ শতাংশ, শিবসাগরে ৫৮.৬১ শতাংশ, শোণিতপুরে ৫৯.৫৬ শতাংশ, দক্ষিণ শালমারা-মানকাচরে ৬৫.৯৩ শতাংশ, তামুলপুরে ৫৬.৮১ শতাংশ, তিনসুকিয়ায় ৫৬.৭৩ শতাংশ এবং ওদালগুড়িতে ৫৮.৯১ শতাংশ।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande