চলছে অসম বিস নির্বাচনের ভোটগ্রহণ, ২,৪৯,৫৮,১৩৯ জন ভোটারের হাতে ৭২২ জন প্রার্থীর ভাগ্য
গুয়াহাটি, ৯ এপ্রিল (হি.স.) : ভোররাত থেকে হচ্ছে বৃষ্টিপাত। এরই মধ্যে আজ বৃহস্পতিবার সকাল সাতটা থেকে চলছে অসম বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। এবার ২ কোটি ৪৯ লক্ষ ৫৮ হাজার ১৩৯ জন ভোটার ৭২২ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। ১২৬টি আসনে অনুষ্ঠিত এবারের
দিশপুরে বিবেকানন্দ বিদ্যাপীঠ এমই স্কুলের একটি বুথে ভোটদান


গুয়াহাটি, ৯ এপ্রিল (হি.স.) : ভোররাত থেকে হচ্ছে বৃষ্টিপাত। এরই মধ্যে আজ বৃহস্পতিবার সকাল সাতটা থেকে চলছে অসম বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। এবার ২ কোটি ৪৯ লক্ষ ৫৮ হাজার ১৩৯ জন ভোটার ৭২২ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন।

১২৬টি আসনে অনুষ্ঠিত এবারের নির্বাচনে ১ কোটি ২৪ লক্ষ ৮২ হাজার ২১৩ জন পুরুষ ভোটার এবং ১ কোটি ২৪ লক্ষ ৭৫ হাজার ৫৮৩ জন মহিলা ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এছাড়া ৩৪৩ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।

মোট ৩১,৪৮৬টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি কেন্দ্রে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। এই নির্বাচনে মোট ১ লক্ষ ৫১ হাজার ১৩২ জন ভোটকর্মী নিয়োগ করা হয়েছে। সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য পুলিশ বাহিনীর পাশাপাশি সিআরপিএফ সহ প্রায় ২০০ কোম্পানি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, প্রথমবারের মতো অসমে এক দফায় ভোটগ্রহণ হচ্ছে। ৭২২ জন প্রার্থীর মধ্যে ৬৬৩ জন পুরুষ এবং ৫৯ জন মহিলা প্রার্থী রয়েছেন।

১২২ নম্বর আলগাপুর-কাটলিছড়া এবং ১২৪ নম্বর দক্ষিণ করিমগঞ্জ, এই দুটি আসনে সর্বাধিক ১৫ জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

৯-টি আসনে মাত্র দু-জন করে প্রার্থী রয়েছেন। এই আসনগুলো ৩১ নম্বর রঙিয়া, ৫২ নম্বর জাগিরোড (তফশিলি জাতি), ৬৩ নম্বর হোজাই, ৬৯ নম্বর নদুয়ার, ৮০ নম্বর জোনাই (তফশিলি জনজাতি), ৮২ নম্বর ডুমডুমা, ৯৪ নম্বর মাহমারা, ৯৯ নম্বর টিয়ক এবং ১১৪ নম্বর লখিমপুর।

এবারের নির্বাচনে ২৫৮ জন নির্দলীয় প্রার্থী ছাড়া দলভিত্তিক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা যথাক্রমে -

এনডিএ-ভুক্ত ভারতীয় জনতা পার্টি ৯০টি আসনে, অসম গণ পরিষদ (অগপ) ২৬টি আসনে ও বডোল্যান্ড পিপলস ফ্রন্ট (বিপিএফ) ১১টি আসনে; কংগ্রেস ৯৯টি আসনে; আম আদমি পার্টি ১৮টি আসনে; সিপিআই(এম) ২-টি আসনে; এআইইউডিএফ ৩০টি আসনে; ইউপিপিএল ১৮টি আসনে; অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক ২-টি আসনে; তৃণমূল কংগ্ৰেস ২২টি আসনে; অপনি জনতা পার্টি ২-টি আসনে; অসম জাতীয় পরিষদ ১০টি আসনে; ভারতীয় গণ পরিষদ ৪-টি আসনে; সিপিআই ৩-টি আসনে; সিপিআই (এমএল) ৩-টি আসনে; গণ সুরক্ষা পার্টি ১০টি আসনে; গোন্ডওয়ানা গণতন্ত্র পার্টি ৩-টি আসনে; ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ১৬টি আসনে; ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ২-টি আসনে, রাইজর দল ১৩টি আসনে, রাষ্ট্রীয় উলেমা কাউন্সিল ১০টি আসনে; রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়া (আঠাওয়ালে) ৪-টি আসনে; রেভলিউশনারি কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (রসিক ভট্ট) ১-টি আসনে; সোশালিস্ট ইউনিটি সেন্টার অব ইন্ডিয়া (কমিউনিস্ট) ৪১টি আসনে; দ্য ন্যাশনাল রোড ম্যাপ পার্টি অব ইন্ডিয়া ২-টি আসনে; বিকাশ ইন্ডিয়া পার্টি ৫-টি আসনে এবং ভোটার্স পার্টি ইন্টারন্যাশনাল ১৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande