নোয়াপাড়ায় তীব্র বাকযুদ্ধ: অর্জুন সিং-এর কটাক্ষে পাল্টা চর্চা মমতা বন্দ্যোপাধ্যায়-কে ঘিরে
নোয়াপাড়া, ৯ এপ্রিল (হি. স.):- নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রকে ঘিরে নির্বাচনী উত্তাপ ক্রমশ বাড়ছে। এই আবহে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানালেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন
অর্জুন সিং


নোয়াপাড়া, ৯ এপ্রিল (হি. স.):- নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রকে ঘিরে নির্বাচনী উত্তাপ ক্রমশ বাড়ছে। এই আবহে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানালেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন, “আমি যদি গুন্ডা হই, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কী? উনি তো চোর।” পাশাপাশি কয়লা, বালি ও চাকরি সংক্রান্ত একাধিক দুর্নীতির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী ও তাঁর পরিবারের বিরুদ্ধে কড়া মন্তব্য করেন তিনি।অর্জুন সিং আরও বলেন, তাঁর এবং শুভেন্দু অধিকারী-র মতো কর্মীদের লড়াইয়ের ফলেই তৃণমূল ক্ষমতায় এসেছে। বর্তমানে সেই ইতিহাস ভুলে গিয়ে বড় বড় ভাষণ দেওয়া হচ্ছে বলেও কটাক্ষ করেন তিনি। নোয়াপাড়ায় মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক সভা নিয়েও প্রশ্ন তুলে তাঁর দাবি, সেখানে জনসমাগম আশানুরূপ হয়নি এবং তাতে তৃণমূল নেতৃত্ব চাপে রয়েছে।এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জোর বিতর্ক শুরু হয়েছে। নির্বাচনের মুখে এমন তীব্র বাকযুদ্ধ যে আগামী দিনে আরও বাড়বে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande