নারী শক্তির জয়গান, জয়পুর থেকে সাইকেলে চেপে কলকাতায় জাতীয় ক্রীড়াবিদ আশা মালব্য
কলকাতা, ৯ এপ্রিল (হি. স.): নারী শক্তির জয়গান গেয়ে অদম্য যাত্রার সাক্ষী থাকল তিলোত্তমা। ভারতীয় সেনা দিবসের ৭৮তম বর্ষপূর্তিকে সামনে রেখে ব্যতিক্রমী এক সাইক্লিং অভিযানে কলকাতা পৌঁছালেন জাতীয় স্তরের ক্রীড়াবিদ ও পর্বতারোহী আশা মালব্য। ‘পূর্ব-পশ্চিম’ শীর
আশা মালব্য মহিলাদের কাছে নতুন অনুপ্রেরণা


কলকাতা, ৯ এপ্রিল (হি. স.): নারী শক্তির জয়গান গেয়ে অদম্য যাত্রার সাক্ষী থাকল তিলোত্তমা। ভারতীয় সেনা দিবসের ৭৮তম বর্ষপূর্তিকে সামনে রেখে ব্যতিক্রমী এক সাইক্লিং অভিযানে কলকাতা পৌঁছালেন জাতীয় স্তরের ক্রীড়াবিদ ও পর্বতারোহী আশা মালব্য। ‘পূর্ব-পশ্চিম’ শীর্ষক এই একক সাইক্লিং অভিযানের মাধ্যমে তিনি দেশজুড়ে নারী ক্ষমতায়ন ও দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দিচ্ছেন।

​উল্লেখ্য, প্রায় ৭,৮০০ কিলোমিটার দীর্ঘ এই অভিযাত্রা গত ১১ জানুয়ারি ২০২৬-এ জয়পুর থেকে শুরু হয়েছিল। ইতিমধ্যেই রাজস্থান, গুজরাত, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার ও ঝাড়খণ্ড অতিক্রম করে বৃহস্পতিবার তিনি কলকাতায় পদার্পণ করেন। এই পর্যন্ত মোট ৫,৭০০ কিলোমিটার পথ অতিক্রম করেছেন আশা। তাঁর চূড়ান্ত লক্ষ্য হলো অরুণাচল প্রদেশের কিবিথু—যা দেশের পূর্বতম সীমান্ত হিসেবে পরিচিত।

​বৃহস্পতিবার এনসিসিডিরেক্টরেট, পশ্চিমবঙ্গ ও সিকিমের ক্যাডেটদের সঙ্গে এক অনুপ্রেরণামূলক আলোচনায় অংশগ্রহণ করেন আশা মালব্য। তাঁর দীর্ঘ সংগ্রাম, নিরলস অধ্যবসায় ও পথের অভিজ্ঞতার কাহিনি উপস্থিত তরুণ ক্যাডেটদের মধ্যে নতুন উদ্দীপনা জাগিয়ে তোলে। এই বিশেষ অনুষ্ঠানে এনসিসি-র এডিজি সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

​সাহস ও সাফল্যের এই বার্তা নতুন প্রজন্মকে এক শক্তিশালী ও ঐক্যবদ্ধ ভারত গড়ার লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাল। নারী ক্ষমতায়ন ও অদম্য মানসিকতার এক জীবন্ত প্রতীক হয়ে উঠেছেন আশা মালব্য, যাঁর এই দীর্ঘ যাত্রা আগামীর তরুণ সমাজকে নতুন করে স্বপ্ন দেখতে শেখাচ্ছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande