
গুয়াহাটি, ৯ এপ্রিল (হি.স.) : স্ত্রী, পুত্র ও কন্যাকে সঙ্গে নিয়ে রাজধানী গুয়াহাটির অন্তর্গত জালুকবাড়ি বিধানসভা আসনে নিজের ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন করেছেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।
নিজের অফিশিয়াল সামাজিক মাধ্যম এক্স-এ একটি পোস্ট শেয়ার করে মুখ্যমন্ত্রী লিখেছেন, একজন ভারতীয় নাগরিক হিসেবে তিনি কর্তব্যবোধ থেকে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। তিনি আরও লিখেছেন, অসম বিধানসভা নির্বাচন ২০২৬-এ একটি শক্তিশালী, নিরাপদ ও সমৃদ্ধ অসম গড়ার লক্ষ্যে তিনি ভোট দিয়েছেন। পাশাপাশি সাধারণ মানুষকে প্রশ্ন করেছেন, আপনারা কি ভোট দিয়েছেন?
এদিকে আজ বৃহস্পতিবার সকালে ভোট দেওয়ার আগে মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা তাঁর স্ত্রী রিনিকি ভূঞা শর্মা, কন্যা সুকন্যা এবং পুত্র নন্দিলকে সঙ্গে নিয়ে মা কামাখ্যার পুজো দিয়েছেন। এর পর রাজধানীর আজারা এলাকার গারল বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থিত ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করেন তিনি।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস