ভোট রণকৌশলে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঘাটাল-মেদিনীপুরে ১৫ আসন জয়ের টার্গেট
খড়্গপুর, ৯ এপ্রিল (হি. স.) : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করতে খড়্গপুরে কৌশলগত বৈঠক করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে শহরের একটি হোটেলে ঘাটাল ও মেদিনীপুর সাং
অভিষেক বন্দ্যোপাধ্যায়


খড়্গপুর, ৯ এপ্রিল (হি. স.) : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করতে খড়্গপুরে কৌশলগত বৈঠক করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে শহরের একটি হোটেলে ঘাটাল ও মেদিনীপুর সাংগঠনিক জেলার নেতৃত্বদের নিয়ে পৃথক বৈঠক করেন তিনি। দীর্ঘদিনের গোষ্ঠীদ্বন্দ্ব ও মতানৈক্য দূর করে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী লড়াইয়ে নামার বার্তা দেন অভিষেক।বৈঠকে তিনি স্পষ্ট করে দেন, দলের পুরনো ও তৃণমূল স্তরের কর্মীদের সম্মান জানিয়ে সকলকে সঙ্গে নিয়েই ভোটযুদ্ধে নামতে হবে। পারস্পরিক দ্বন্দ্ব ভুলে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। উপস্থিত ছিলেন দুই জেলার সভাপতি সুজয় হাজরা ও অজিত মাইতি, সাংসদ দীপক অধিকারী, জুন মালিয়া ও মানস ভুঁইয়াসহ অন্যান্য নেতৃত্ব।উল্লেখ্য, ২০২১ সালের নির্বাচনে পশ্চিম মেদিনীপুর জেলায় ১৫টির মধ্যে ১৩টি আসনে জয় পেয়েছিল তৃণমূল। এবার ঘাটালের ৭টি ও মেদিনীপুরের ৮টি—মোট ১৫টি আসনই জয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বৈঠকের পর দলীয় কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে বলে সূত্রের খবর।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande