বৃষ্টিকে উপেক্ষা করে হাবরা স্টেশনে প্রচারে দেবদাস মন্ডল, ৫০ হাজার ভোটে জয়ের দাবি
হাবরা, ৯ এপ্রিল (হি. স.) : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হাবরা কেন্দ্রে জোরদার প্রচার শুরু করেছেন বিজেপি প্রার্থী দেবদাস মন্ডল। বৃহস্পতিবার বৃষ্টিকে উপেক্ষা করেই হাবরা স্টেশন চত্বরে জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন তিনি। ছাতা মাথায় নিয়ে স্টেশনের
হাবড়া বিজেপি প্রার্থী


হাবরা, ৯ এপ্রিল (হি. স.) : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হাবরা কেন্দ্রে জোরদার প্রচার শুরু করেছেন বিজেপি প্রার্থী দেবদাস মন্ডল। বৃহস্পতিবার বৃষ্টিকে উপেক্ষা করেই হাবরা স্টেশন চত্বরে জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন তিনি। ছাতা মাথায় নিয়ে স্টেশনের যাত্রী, পথচলতি মানুষ ও দোকানদারদের সঙ্গে সরাসরি কথা বলতে দেখা যায় তাঁকে।এদিনের প্রচারে সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে তোলার উপরই জোর দেন দেবদাস মন্ডল। যাত্রীদের কাছ থেকে স্থানীয় সমস্যার কথা শোনেন এবং সেগুলি সমাধানের আশ্বাস দেন। পাশাপাশি হাত জোড় করে সমর্থনও প্রার্থনা করেন তিনি।প্রচার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবদাস মন্ডল বলেন, “স্টেশনে আজ জনসংযোগে নেমে মানুষের কাছ থেকে অত্যন্ত ভালো সাড়া পেয়েছি। আমি নিশ্চিত, এই কেন্দ্রে অন্তত ৫০ হাজার ভোটের ব্যবধানে জয়ী হব।” তাঁর এই আত্মবিশ্বাসী মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।বৃষ্টির মধ্যেও এদিনের প্রচারে বিজেপি কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নির্বাচনের আগে এমন জোরালো প্রচার আগামী দিনে হাবরা কেন্দ্রের লড়াইকে আরও তীব্র করে তুলবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande