পুকুরে শতাধিক মাছের মৃত্যুতে চাঞ্চল্য, আতঙ্ক পূর্ব সিংভূমে
পূর্ব সিংভূম, ৯ এপ্রিল (হি.স.) : পুকুরে হঠাৎ বিপুল সংখ্যক মাছের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার বিষ্টুপুর এলাকার ধাটকিডিহ পুকুরে। বৃহস্পতিবার সকালে জলের উপর ভেসে থাকা মৃত মাছ দেখতে পেয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিন স্
পুকুরে শতাধিক মাছের মৃত্যুতে চাঞ্চল্য, আতঙ্ক পূর্ব সিংভূমে


পূর্ব সিংভূম, ৯ এপ্রিল (হি.স.) : পুকুরে হঠাৎ বিপুল সংখ্যক মাছের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার বিষ্টুপুর এলাকার ধাটকিডিহ পুকুরে। বৃহস্পতিবার সকালে জলের উপর ভেসে থাকা মৃত মাছ দেখতে পেয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিন স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত মাছগুলির ওজন প্রায় ৫ থেকে ৮ কিলোগ্রামের মধ্যে। বুধবার রাত পর্যন্ত পুকুরের পরিস্থিতি স্বাভাবিক থাকলেও, বৃহস্পতিবার সকালে আচমকাই এই ঘটনা সামনে আসে, যা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে।

এলাকাবাসীদের দাবি, পুকুরের জল থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল, ফলে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে। তবে মাছের মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। পুকুরটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা জামশেদপুর অ্যাঙ্গলিং ক্লাবের পক্ষ থেকেও এই বিষয়ে কোনও নির্দিষ্ট বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়দের অভিযোগ, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জলের গুণমান পরীক্ষা করা হলে হয়তো এমন ঘটনা এড়ানো যেত। তাঁরা প্রশাসনের কাছে ঘটনার তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ইতিমধ্যেই মৃত মাছ সরানোর কাজ শুরু হয়েছে, যাতে পুকুরের জল আরও দূষিত না হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande