আধুনিক পদ্ধতি-প্রযুক্তির সব কিছু সিবিআই ব্যবহার করুক আরজিকর মামলায়, পর্যবেক্ষণ হাইকোর্টের
কলকাতা, ৯ এপ্রিল, (হি.স.): ‘সাজাপ্রাপ্ত অনেক কিছুই জানে বলে মনে হয়। ফলে যত আধুনিক পদ্ধতি, প্রযুক্তি রয়েছে, তার সব কিছু সিবিআই ব্যবহার করুক এই মামলায়।’ বৃহস্পতিবার আরজি কর মামলায় এমনটাই জানাল কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজশেখর মান্থা এবং বিচারপ
কলকাতা হাই কোর্ট


কলকাতা, ৯ এপ্রিল, (হি.স.): ‘সাজাপ্রাপ্ত অনেক কিছুই জানে বলে মনে হয়। ফলে যত আধুনিক পদ্ধতি, প্রযুক্তি রয়েছে, তার সব কিছু সিবিআই ব্যবহার করুক এই মামলায়।’

বৃহস্পতিবার আরজি কর মামলায় এমনটাই জানাল কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজশেখর মান্থা এবং বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের বেঞ্চ।

হাই কোর্টের পর্যবেক্ষণ, যদি প্রয়োজন হয়, সিবিআই নতুন করে সাজাপ্রাপ্ত এবং অন্য সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করতে পারবে।

তদন্ত এগিয়ে নিয়ে যেতে যে কোনও ব্যক্তিকে জেরা করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী ওই সংস্থা।

পরিবারের তরফে ডিএনএ প্রোফাইল এবং অডিয়ো রেকর্ড আদালতে জমা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার আদালত নির্দেশ দেয়, সিবিআই এই দু’টি নিয়ে তদন্ত করে তাদের রিপোর্ট দেবে। ১২ মে মামলার পরবর্তী শুনানি।

প্রসঙ্গত, আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় (২০২৪) প্রধান অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে শিয়ালদহ আদালত। বর্তমানে মামলাটি সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টে স্থানান্তরিত হয়েছে এবং তদন্তকারী সংস্থা সিবিআই-কে দোষীকে ফের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে উচ্চ আদালত।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande