লখনউতে উদ্ধার এক মহিলার মৃতদেহ
লখনউ, ৯ এপ্রিল (হি.স.) : উত্তর প্রদেশের লখনউ জেলায় এক মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে। বৃহস্পতিবার সকালে কাকোরি থানা এলাকার মাদারপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। মৃতের শরীরে বেশ কয়েকটি গুরুতর আঘাতের চিহ্নও ছিল। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বৃহ
লখনউতে উদ্ধার এক মহিলার মৃতদেহ


লখনউ, ৯ এপ্রিল (হি.স.) : উত্তর প্রদেশের লখনউ জেলায় এক মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে। বৃহস্পতিবার সকালে কাকোরি থানা এলাকার মাদারপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। মৃতের শরীরে বেশ কয়েকটি গুরুতর আঘাতের চিহ্নও ছিল।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে উত্তর প্রদেশের রাজধানী লখনউয়ের কাকোরি থানা এলাকার মাদারপুর গ্রামের বাসিন্দা রফিক একটি মাঠে আনুমানিক ৩৫ বছর বয়সী এক মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখেন। গ্রামবাসীরা এই খবর পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। মৃতদেহের অবস্থা দেখে মনে হচ্ছে মহিলাটি আক্রমণকারীদের হাত থেকে বাঁচতে লড়াই করেছিলেন। তাঁর শরীরে বেশ কয়েকটি গুরুতর আঘাতের চিহ্নও ছিল। মৃত মহিলার পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ মহিলাটিকে শনাক্ত করার চেষ্টা করছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande