ধুরান্ধর ২ : ২১তম দিনে ৭.৯০ কোটি টাকা আয়
মুম্বই, ৯ এপ্রিল (হি.স.) : রণবীর সিং অভিনীত ধুরান্ধর ২: দ্য রিভেঞ্জ সিনেমাটি বক্স অফিসে রেকর্ড ভেঙে অসাধারণ সাফল্য পেয়েছিল। কিন্তু এখন এর সংগ্রহে পতনের লক্ষণ দেখা যাচ্ছে। মুক্তির ২১তম দিনে সিনেমাটির আয় প্রথমবারের মতো একক অঙ্কে নেমে এসেছে। যা পর
ধুরান্ধর ২ :  ২১তম দিনে ৭.৯০ কোটি টাকা আয়


মুম্বই, ৯ এপ্রিল (হি.স.) : রণবীর সিং অভিনীত ধুরান্ধর ২: দ্য রিভেঞ্জ সিনেমাটি বক্স অফিসে রেকর্ড ভেঙে অসাধারণ সাফল্য পেয়েছিল। কিন্তু এখন এর সংগ্রহে পতনের লক্ষণ দেখা যাচ্ছে। মুক্তির ২১তম দিনে সিনেমাটির আয় প্রথমবারের মতো একক অঙ্কে নেমে এসেছে। যা পরিষ্কারভাবে ইঙ্গিত দিচ্ছে যে এর গতি কমে আসছে।

বক্স অফিস সূত্রে জানা গেছে, ২১তম দিনে সিনেমাটি ৭.৯০ কোটি টাকা আয় করেছে। যা এখন পর্যন্ত এর সর্বনিম্ন সংগ্রহ। এর আগে, এটি ২০তম দিনে ১০.১০ কোটি টাকা এবং ১৯তম দিনে ১০ কোটি টাকা আয় করেছিল। তা সত্ত্বেও, সিনেমাটির মোট দেশীয় সংগ্রহ ১,০৪১.২৭ কোটি তাকাতে পৌঁছেছে, যা বাহুবলী ২: দ্য কনক্লুশন-এর আজীবন সংগ্রহকে ছাড়িয়ে গেছে।

বিশ্বজুড়ে চলচ্চিত্রটির জনপ্রিয়তা অব্যাহত রয়েছে এবং এখন পর্যন্ত এর মোট আয় ১,৬৫৩.৬৭ কোটি। তবে, এখন এটিকে নতুন চলচ্চিত্রের কাছ থেকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। বিশেষ করে, মৃণাল ঠাকুর এবং আদিভি শেষ অভিনীত ডাকায়েত ১০ এপ্রিল মুক্তি পাচ্ছে। ডাকায়েত-এর আগমন ধুরান্ধর ২ এর বক্স অফিস সংগ্রহের উপর কতটা প্রভাব ফেলে, তা দেখা আকর্ষণীয় হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande