ঠেলা বসানোকে কেন্দ্র করে বিবাদে জোড়া খুন, উত্তপ্ত ফরবিসগঞ্জ
আরারিয়া, ৯ এপ্রিল (হি.স.) : বিহারের আরারিয়া জেলার ফরবিসগঞ্জে ঠেলাগাড়ি বসানোকে কেন্দ্র করে তীব্র বিবাদের জেরে জোড়া খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে ফরবিসগঞ্জ থানার কৃষি উৎপাদন বাজার সমিতির ২ নম্বর গেটের কাছে। বৃহস্পতিবার পুলিশ সূত্
ঠেলা বসানোকে কেন্দ্র করে বিবাদে জোড়া খুন, উত্তপ্ত ফরবিসগঞ্জ


আরারিয়া, ৯ এপ্রিল (হি.স.) : বিহারের আরারিয়া জেলার ফরবিসগঞ্জে ঠেলাগাড়ি বসানোকে কেন্দ্র করে তীব্র বিবাদের জেরে জোড়া খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে ফরবিসগঞ্জ থানার কৃষি উৎপাদন বাজার সমিতির ২ নম্বর গেটের কাছে।

বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঠেলা ব্যবসায়ী রাহুল চৌহান ও পিকআপ ভ্যানের চালক নবী হুসেনের মধ্যে বচসা বাধে। সেই বিবাদের জেরে রাহুল চৌহান চালকের গলা কেটে খুন করে বলে অভিযোগ। অভিযুক্ত রাহুল ঘটনাস্থলের কাছেই একটি ঝোপে লুকিয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে নিয়ে যাওয়ার সময় ক্ষুব্ধ জনতা তাকে পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে বেধড়ক মারধর করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অবৈধ অটো স্ট্যান্ডের অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। বাজার সমিতির গেট, সুবাষ চক-সহ একাধিক জায়গায় পথ অবরোধ ও অগ্নিসংযোগ করা হয়।

খবর পেয়ে এসডিএম অভয় কুমার তিওয়ারি, এসডিপিও মুকেশ কুমার সাহা-সহ বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ফরেনসিক দলের সাহায্য নেওয়া হবে। পাশাপাশি অভিযুক্তকে পিটিয়ে হত্যার সঙ্গে যুক্তদেরও চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande