মধ্যপ্রদেশে আগামী ২৪ ঘণ্টার জন্য ঝড়ের সতর্কতা জারি
ভোপাল, ৯ এপ্রিল (হি.স.) : মধ্যপ্রদেশের আবহাওয়ার আবারও পরিবর্তন হবে। বৃহস্পতিবার অনেক জেলায় আবহাওয়া অনিশ্চিত থাকবে। আগামী ২৪ ঘণ্টার জন্য ঝড়ের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, উমারিয়া, শাহডোল, দিন্ডোরি, অনুপপুর, ম
মধ্যপ্রদেশে আগামী ২৪ ঘণ্টার জন্য ঝড়ের সতর্কতা জারি


ভোপাল, ৯ এপ্রিল (হি.স.) : মধ্যপ্রদেশের আবহাওয়ার আবারও পরিবর্তন হবে। বৃহস্পতিবার অনেক জেলায় আবহাওয়া অনিশ্চিত থাকবে। আগামী ২৪ ঘণ্টার জন্য ঝড়ের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, উমারিয়া, শাহডোল, দিন্ডোরি, অনুপপুর, মান্ডলা, সেওনি এবং বালাঘাট জেলায় আগামী ২৪ ঘণ্টার জন্য ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। এর আগে বুধবার ভোপাল, জব্বলপুর, রায়সেন, শিবপুরী, রতলাম, ছত্তরপুর, নর্মদাপুরম, উজ্জয়িনী , ইন্দোর এবং ধর সহ ১৫টিরও বেশি জেলায় বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এর ফলে দিনের তাপমাত্রা কমে গেছে।

আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছে, যে বৃহস্পতিবার বিকেলে আবহাওয়ার আবার পরিবর্তন হতে পারে। কিছু এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে, আবার অন্য কিছু এলাকায় তা ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটারের মধ্যে থাকতে পারে। ১০ এপ্রিল থেকে রাজ্যে তাপমাত্রা বাড়বে। দিনের তাপমাত্রা ৫ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে আশা করা হচ্ছে। এদিকে, আগামী ১১ এপ্রিল উত্তর-পশ্চিম ভারতে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হবে। তবে এর প্রভাব মধ্যপ্রদেশেই সীমাবদ্ধ থাকার সম্ভাবনা রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande