নাম না করে অভয়ার মা-কে অস্তিত্ব রক্ষার ডাক ও সৌজন্যের পাঠ মমতার
উত্তর ২৪ পরগনা, ৯ এপ্রিল (হি.স.): বৃহস্পতিবার পানিহাটির জনসভা থেকে একদিকে যেমন নিজের দলের আদর্শ তুলে ধরলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনই অন্যপক্ষকে মনে করিয়ে দিলেন সৌজন্যের পাঠ। নাম না নিলেও তাঁর নিশানায় যে ওই কেন্দ্রের বিজেপি প্রার্
মমতা বন্দ্যোপাধ্যায়


উত্তর ২৪ পরগনা, ৯ এপ্রিল (হি.স.):

বৃহস্পতিবার পানিহাটির জনসভা থেকে একদিকে যেমন নিজের দলের আদর্শ তুলে ধরলেন তৃণমূলনেত্রী

মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনই অন্যপক্ষকে মনে করিয়ে দিলেন সৌজন্যের পাঠ।

নাম না নিলেও তাঁর নিশানায় যে ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা আরজি করের নির্যাতিতার মা ছিলেন, তা নিয়ে রাজনৈতিক মহলে কোনও সংশয় নেই। এ দিন সভার শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজের বদলে কিছুটা শান্ত অথচ দৃঢ় কণ্ঠে মমতা বলেন, ‘‘আপনার সন্তান, শিক্ষা, ইতিহাস, খাবার, সংস্কৃতি, অধিকার যদি বাঁচাতে হয়, আপনাদের দরকার তৃণমূল সরকার।”

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘যে যতই নাটক, ছলনা করুক, একটা কথা বলবেন, ভোটে কেউ প্রার্থী হলে তাঁর নিজের কথা বলার অধিকার রয়েছে। কিন্তু ভোট রাজনীতির অঙ্গ। এক রাজনীতির লোক অন্য রাজনীতিক লোককে বলতেই পারে। কিন্তু আমি কাউকে কটূক্তি করব না। আপনারাও সৌজন্যের সীমারেখা রাখবেন।’’

প্রসঙ্গত, আরজি কর আবহে পানিহাটি কেন্দ্রের লড়াই এখন আর কেবল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় সীমাবদ্ধ নেই, তা গড়িয়েছে কুরুচিকর আক্রমণ আর আইনি লড়াই পর্যন্ত। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর এদিনের কঠোর মম্তব্য নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande