মুখ্যমন্ত্রীর আঁকা ছবি নিয়ে বক্রোক্তি তথাগত রায়ের
কলকাতা, ৯ এপ্রিল, (হি.স.): মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবি নিয়ে বক্রোক্তি করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। এই ছবি তৎকালীন সারদাকর্তা সুদীপ্ত সেন চড়া দামে কেনায় একসময় প্রবল আলোড়ন হয়েছিল। বৃহস্পতিবার তথাগতবাবু এক্সবার্তায় লিখেছেন, “সু
মুখ্যমন্ত্রীর আঁকা ছবি নিয়ে বক্রোক্তি তথাগত রায়ের


কলকাতা, ৯ এপ্রিল, (হি.স.): মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবি নিয়ে বক্রোক্তি করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। এই ছবি তৎকালীন সারদাকর্তা সুদীপ্ত সেন চড়া দামে কেনায় একসময় প্রবল আলোড়ন হয়েছিল।

বৃহস্পতিবার তথাগতবাবু এক্সবার্তায় লিখেছেন, “সুদীপ্ত সেনের আসন্ন কারামুক্তি প্রসঙ্গে একটি বহু পুরোনো কথা মনে পড়ল। ইনিই তো মমতার আঁকা একটি ছবি এক কোটি আশি লক্ষ টাকা (বা কাছাকাছি কোন রাশি) দিয়ে কিনেছিলেন ! এই দামটা ন্যায্য কি না সেটা কেউ কখনো খতিয়ে দেখেছেন? ন্যায্য না হলে নানারকম সন্দেহের উদ্রেক হবে যে !

ছবির ন্যায্য দাম যাচাই করার দুরকম উপায় আছে। এক, কোনো বা বিখ্যাত চিত্র সমালোচক বা আর্ট ক্রিটিককে দিয়ে যাচাই করা। দুই, নিলামে তোলা। এই মাসেই একটি নিলামে রাজা রবি বর্মার আঁকা ছবি যশোদা ও কৃষ্ণ' ১৬৭ কোটি টাকায় বিক্রি হয়েছে। তাই মমতার ছবির ন্যায্য দাম সুদীপ্ত সেন যা দিয়েছেন তা হতেই পারে।

ছবিটি কোথায় আছে জানা নেই। কিন্তু এরকম বিশাল দামে কেনা একটি ছবি নিশ্চয়ই খুব যত্নে কোথাও রাখা আছে। সেটার ন্যায্য দাম একবার যাচাই হোক না!”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande