প্রধানমন্ত্রী মোদীর নিশ্চয়তাকে স্বাগত জানিয়ে বার্তা শুভেন্দু অধিকারীর
কলকাতা, ৯ এপ্রিল, (হি.স.): “বাংলা এবার বদলাবে, উন্নয়নের পথে এগোবে।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিশ্চয়তাকে স্বাগত জানিয়ে এই মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বিকেলে শুভেন্দুবাবু এক্সবার্তায় লিখেছেন, “পশ্চিমব
শুভেন্দু অধিকারী


কলকাতা, ৯ এপ্রিল, (হি.স.): “বাংলা এবার বদলাবে, উন্নয়নের পথে এগোবে।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিশ্চয়তাকে স্বাগত জানিয়ে এই মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বৃহস্পতিবার বিকেলে শুভেন্দুবাবু এক্সবার্তায় লিখেছেন, “পশ্চিমবঙ্গের জন্য মোদী জীর গ্যারান্টি...। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জী পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়ন ও রাজ্যের অগ্রগতিকে নতুন গতি দিতে ৬টি গুরুত্বপূর্ণ গ্যারান্টি প্রদান করেছেন। এই গ্যারান্টিগুলি শুধুমাত্র প্রতিশ্রুতি নয় এগুলি হলো পরিকল্পিত উন্নয়নের রূপরেখা, যা পশ্চিমবঙ্গের মানুষের জীবনযাত্রার মান উন্নত করবে এবং রাজ্যকে এগিয়ে নিয়ে যাবে উন্নতির পথে।

মোদী জীর এই গ্যারান্টি মানে সুশাসনের গ্যারান্টি, উন্নয়নের গ্যারান্টি, কর্মসংস্থানের গ্যারান্টি এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও সম্মানের গ্যারান্টি।

এই ৬টি গ্যারান্টি পশ্চিমবঙ্গের প্রত্যেক পরিবারকে একটি উন্নত ভবিষ্যতের আশ্বাস দিচ্ছে। আজ পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তন চাইছে, উন্নয়ন চাইছে, দুর্নীতি ও তোষণমুক্ত রাজ্য চাইছে। মোদী জীর গ্যারান্টি সেই পরিবর্তনের পথ দেখাচ্ছে।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande