মালদায় দলীয় কর্মসূচিতে নিতিন নবীন, নির্বাচনের আগে সংগঠন জোরদারের বার্তা
মালদা, ৯ এপ্রিল (হি. স.):বিধানসভা নির্বাচনের আগে সংগঠন মজবুত করতে একগুচ্ছ দলীয় কর্মসূচি নিয়ে মালদায় আসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। বৃহস্পতিবার তিনি পুরাতন মালদার সাহাপুর এলাকার একটি বেসরকারি হোটেলে আয়োজিত ক্রীড়া বিষয়ক কর্মসূচিতে অংশ নেন
নীতিন নবীন


মালদা, ৯ এপ্রিল (হি. স.):বিধানসভা নির্বাচনের আগে সংগঠন মজবুত করতে একগুচ্ছ দলীয় কর্মসূচি নিয়ে মালদায় আসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। বৃহস্পতিবার তিনি পুরাতন মালদার সাহাপুর এলাকার একটি বেসরকারি হোটেলে আয়োজিত ক্রীড়া বিষয়ক কর্মসূচিতে অংশ নেন। সেখানে বিভিন্ন ক্লাব ও স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে সংগঠন বিস্তারের উপর জোর দেন তিনি।বেলা প্রায় একটা নাগাদ হোটেলের সামনে পৌঁছলে জেলা বিজেপি নেতৃত্ব ও কর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে অনুষ্ঠানে উপস্থিত থেকে নিতিন নবীন নির্বাচনকে সামনে রেখে দলের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু, দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি এবং ইংরেজবাজার কেন্দ্রের প্রার্থী অম্লান ভাদুড়িসহ অন্যান্য নেতারা।সভায় নিতিন নবীন বলেন, তৃণমূল স্তরে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে এবং প্রতিটি বুথে কার্যকর ভূমিকা নিতে হবে। পাশাপাশি ক্লাব ও এনজিওগুলির প্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান, বিজেপি প্রার্থীদের জয়ে সক্রিয়ভাবে এগিয়ে আসতে।নির্বাচনের আগে এই কর্মসূচিকে কেন্দ্র করে মালদার রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande