হুমায়ুন-কাণ্ডে তৃণমূলের ভিডিও নিয়ে প্রশ্ন সুকান্ত মজুমদার-এর, তদন্তের দাবি জোরালো
বালুরঘাট, ৯ এপ্রিল (হি. স.):-হুমায়ুন কবিরকে ঘিরে তৃণমূল কংগ্রেসের প্রকাশ করা ভিডিও নিয়ে রাজনৈতিক বিতর্ক তীব্র আকার নিচ্ছে। বৃহস্পতিবার বালুরঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার স্পষ্টভাবে জানান, ওই ভিডিও সহজে বিশ্বাসযোগ্য নয় এ
সুকান্ত মজুমদার


বালুরঘাট, ৯ এপ্রিল (হি. স.):-হুমায়ুন কবিরকে ঘিরে তৃণমূল কংগ্রেসের প্রকাশ করা ভিডিও নিয়ে রাজনৈতিক বিতর্ক তীব্র আকার নিচ্ছে। বৃহস্পতিবার বালুরঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার স্পষ্টভাবে জানান, ওই ভিডিও সহজে বিশ্বাসযোগ্য নয় এবং তার সত্যতা খতিয়ে দেখা প্রয়োজন। তাঁর বক্তব্য, বর্তমান প্রযুক্তির যুগে ভিডিও বিকৃত বা তৈরি করা সম্ভব, তাই নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি।সুকান্ত মজুমদার দাবি করেন, হুমায়ুন কবিরের সঙ্গে বিজেপির কোনও রকম সমঝোতা বা লেনদেনের প্রশ্নই ওঠে না। কটাক্ষ করে তিনি বলেন, তৃণমূলের কাছেই বেশি আর্থিক ক্ষমতা রয়েছে, ফলে সেখানে ছেড়ে বিজেপিতে আসার যুক্তি নেই। ডেপুটি মুখ্যমন্ত্রীর পদ নিয়ে জল্পনা প্রসঙ্গে তিনি জানান, এ ধরনের কোনও আলোচনা বিজেপির সঙ্গে হয়নি এবং ভবিষ্যতে এমন পদ সৃষ্টি হলে তা দলের বিধায়করাই পাবেন।তৃণমূলের তরফে মুসলিম ভোটে প্রভাব ফেলতে বিজেপি হুমায়ুন কবিরকে ব্যবহার করছে বলে যে অভিযোগ উঠেছে, তা সম্পূর্ণ খারিজ করেন সুকান্ত। পাল্টা তিনি তৃণমূলের বিরুদ্ধেই কৌশলী রাজনীতির অভিযোগ তোলেন। একই সঙ্গে কুণাল ঘোষ-এর মন্তব্য নিয়েও কটাক্ষ করে রাজনৈতিক চাপানউতোর আরও বাড়ান তিনি।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande