
কলকাতা, ৯ এপ্রিল, (হি.স.): ভোটের মুখে সুদীপ্ত সেনের জামিন হওয়াতে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন সুজন চক্রবর্তী। সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য বলেন, সুদীপ্ত সেনের জামিন মঞ্জুর হয়েছে। এবার এই সুদীপ্ত সেনকে ডান পাশে বসিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা ফটো সেশন করুক।”
কারণ হিসাবে সুজনবাবু বলেন, “এই সুদীপ্ত সেনের কথাতেই ডেলোর পাহাড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার ব্লু প্রিন্ট তৈরি হয়েছিল। সবাই জানে৷ আমি শুধু বলব, মুখ্যমন্ত্রী মধ্যিখানে বসে একটা সাংবাদিক সম্মেলন করুক। সেই সংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর একপাশে থাকুক চিটফান্ড প্রতারক সুদীপ্ত সেন, আর অন্য পাশে থাকুক তৃণমূলের সেই নেতা যিনি বলেন, সারদার চিটফান্ডের সব থেকে বড় বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত