পাথারকান্দিতে বিকাল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে ৯০ শতাংশ, বুথ জ্যামিঙের অভিযোগ শাসক-বিরোধী উভয় শিবিরের
রাঙামা‌টির ৫১৩ নম্বর এল‌পি স্কু‌লের বুথে ইভিএম ভাঙচুরের অভিযোগ কং‌গ্রেস প্রার্থী কা‌র্তিক‌সেনার বিরু‌দ্ধে পাথারকা‌ন্দি‌ (অসম), ৯ এপ্রিল (হি.স.) : আজ বৃহস্প‌তিবার রাজ্যা বিধানসভা নির্বাচ‌নে কয়ে্কটি বি‌ক্ষিপ্ত ঘটনার ম‌ধ্য দি‌য়ে ভোটদান ক‌রলেন পাথারক
ভোট দিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। অন্য ছবিতে সারিবদ্ধ   ভোটারগণ


রাঙামা‌টির ৫১৩ নম্বর এল‌পি স্কু‌লের বুথে ইভিএম ভাঙচুরের অভিযোগ কং‌গ্রেস প্রার্থী কা‌র্তিক‌সেনার বিরু‌দ্ধে

পাথারকা‌ন্দি‌ (অসম), ৯ এপ্রিল (হি.স.) : আজ বৃহস্প‌তিবার রাজ্যা বিধানসভা নির্বাচ‌নে কয়ে্কটি বি‌ক্ষিপ্ত ঘটনার ম‌ধ্য দি‌য়ে ভোটদান ক‌রলেন পাথারকা‌ন্দির ভোটাররা। বিকাল পাঁচটা পর্যন্ত ভোট রেকর্ড হয়েছে ৯০ শতাংশ।

এদিন সকাল সাতটা থে‌কে পাথারকা‌ন্দির ২২৯টি ভোটকে‌ন্দ্রে ভোটদান প্রক্রিয়া শুরু হয়। ‌নির্ধা‌রিত সময় বিকাল পাঁচটা পর্যন্ত একাংশ বুথে ভোটদান পর্ব সম্পন্ন হ‌য়েও কিছু কিছু কে‌ন্দ্রে ভোটার‌দের উপ‌স্থি‌তি বেশি থাকায় সন্ধ্যা ছয়টা পর্যন্ত ভোট গ্রহ‌ণের খবর পাওয়া গে‌ছে।

পাথারকা‌ন্দির বি‌ভিন্ন বুথ জ্যামিঙের অভি‌যোগ উঠে‌ছে শাসক ও বি‌রোধী উভয় শি‌বির থে‌কে। সম‌ষ্টির বাজা‌রিছড়া এলাকার কালাছড়া এল‌পি স্কু‌লের ১৫৮ নম্বর বুথে ভোটদান ক‌রেন বি‌জে‌পি-প্রার্থী কৃ‌ষ্ণেন্দু পাল। পাশাপা‌শি বা‌লি‌পিপলা হাইস্কু‌লের ২২৪ নম্বর বুথে ভোটদান ক‌রেছেন কং‌গ্রেসের কা‌র্তিক‌সেনা সিনহা।

এদি‌কে আজ সকাল দশটা নাগাদ পাথারকা‌ন্দি সমষ্টির রাঙামা‌টি এলাকার ৫১৩ নম্বর এল‌পি স্কু‌লের ভোটকে‌ন্দ্রে দলবল নি‌য়ে অনা‌ধিকার প্রবেশ ক‌রে হামলা সহ বুথ দখ‌লের অভি‌যোগ উঠেছে কং‌গ্রেস প্রার্থী কা‌র্তিক‌সেনা সিনহার বিরু‌দ্ধে।

বিজেপির অভিযোগ, কার্তিকসেনা ওই কে‌ন্দ্রে প্রবেশ ক‌রে ছাপ্পা ভোট প্রদান ক‌রেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে কং‌গ্রেস ও বি‌জে‌পির ম‌ধ্যে একপ্রস্ত লঙ্কাকাণ্ড ঘ‌টেছে। এক সময় ইভিএম ভাঙার অভি‌যোগও উঠেছে কা‌র্তিকসেনা সিনহার বিরু‌দ্ধে।

ঘটনার খবর পে‌য়ে মা‌ঠে না‌মেন শ্র্রীভূমির এসএস‌পি লীনা দো‌লে, নির্বাচনী পর্যবেক্ষক সহ আধা সেনাবা‌হিনীর কমান্ডার। তাঁদের উপ‌স্থি‌তি‌তে কড়া নিরাপত্তার ম‌ধ্য দি‌য়ে ওই কে‌ন্দ্রে প্রায় আড়াই ঘণ্টা পর ফের নতুন ক‌রে ভোটদান পর্ব শুরু হয়।

কং‌গ্রেস-প্রার্থী কা‌র্তিক‌সেনা সিনহার অভিযোগ, শাসকদল বি‌জে‌পি বি‌ভিন্ন কে‌ন্দ্র দখল ক‌রে ছাপ্পা ভোট প্রদা‌ন করেছে। তি‌নি বলেন, তাঁর না‌মে মি‌থ্যা বুথ দখ‌ল ও মার‌পি‌টের অভি‌যোগ তুলে‌ছে বি‌জে‌পি। ওই কাণ্ডের সত্যেতা যাচাই কর‌তে তি‌নি বির্তকিত ভোটকে‌ন্দ্রের সি‌সিটিভি ক্যা‌মেরার ফু‌টেজ খ‌তি‌য়ে দেখার আহ্বান জানান নির্বাচন ক‌মিশনা‌রের কা‌ছে।

তিনি বলেন, নির্বাচনী প্রক্রিয়ার শুরু থে‌কে শেষ পর্যন্ত বি‌জে‌পির গুণ্ডাবা‌হিনী দফায় দফায় কং‌গ্রেস নেতা কর্মী‌দের শা‌রী‌রিক ও মান‌সিকভা‌বে হয়রা‌নি ক‌রে‌ছে। যা গণত‌ন্ত্রের জন্য‌ এক অশ‌নি সং‌কেত। ‌বিগত নির্বাচনগুলিতে এমন দৃশ্য এতদঅঞ্চ‌লের মানুষ কখনও দেখেননি, বলেন কার্তিকসেনা।

এদিকে পাথারকা‌ন্দির যা‌মি‌নীমোহন গার্লস হাইস্কু‌লের বুথ এবং বিলবাড়ির শ্রীরামকৃষ্ণ হাইস্কু‌লের বুথে কিছুটা সমস্যা হ‌লেও পরব‌র্তিতে তা সুরাহা হ‌য়ে যায়। এলাকার সলগই ও রাধাপ্যারী গ্রাম পঞ্চায়েতের দু‌টি কে‌ন্দ্রে শাসক-বি‌রোধী শি‌বি‌রের ম‌ধ্যে ছাপ্পা ভোট নি‌য়ে ঠেলাধাক্কার অভি‌যোগ পাওয়া গে‌ছে। পরে অবশ্য ক‌ঠোর পদক্ষেপ নিয়ে তা দমন ক‌রে প্রশাসন।

বি‌জে‌পি-প্রার্থী তথা বিদ্যমান বিধায়ক তথা মন্ত্রী কৃ‌ষ্ণেন্দু পাল প্রতি‌ক্রিয়া ব্যক্ত করে জানান, মানুষ বিগত দিনে কং‌গ্রেসের অপশাসন ভুলেননি, তাদের থে‌কে দূরে থাক‌তে দে‌শের স্বা‌র্থে ও বিকা‌শের তা‌গি‌দে বি‌জে‌পি‌কে দুহাত ভ‌রে ভোটদান ক‌রে‌ছেন। ফ‌লে রা‌জ্যে তৃতীয়বা‌রের মতো বি‌জে‌পি ক্ষমতায় আসছে। এর জন্য‌ তি‌নি সর্বসাধারণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন ক‌রেছেন।

প্রসঙ্গত, প্রকা‌শিত ভোটার তালিকা অনুযায়ী এবার পাথারকা‌ন্দি আসনে মোট ভোটা‌রের সংখ্যায প্রায় এক লক্ষ ৮০ হাজা‌র।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande