খালপাড়ে ফাইল পোড়ানো ঘিরে চাঞ্চল্য, সিমপ্লেক্স কোম্পানির বিরুদ্ধে কারচুপির অভিযোগ বিজেপির
কলকাতা, ১ মে (হি. স.):- হরিদেবপুর থানার অন্তর্গত ক্যান্সার হাসপাতালের কাছে খালপাড় এলাকায় সিমপ্লেক্স কোম্পানির একাধিক ফাইল পোড়ানোকে কেন্দ্র করে শুক্রবার চাঞ্চল্য ছড়ায়। ঘটনাকে ঘিরে স্থানীয় বাসিন্দা ও বিজেপির পক্ষ থেকে দুর্নীতি এবং প্রমাণ লোপাটে
নথি পড়ানো


কলকাতা, ১ মে (হি. স.):- হরিদেবপুর থানার অন্তর্গত ক্যান্সার হাসপাতালের কাছে খালপাড় এলাকায় সিমপ্লেক্স কোম্পানির একাধিক ফাইল পোড়ানোকে কেন্দ্র করে শুক্রবার চাঞ্চল্য ছড়ায়। ঘটনাকে ঘিরে স্থানীয় বাসিন্দা ও বিজেপির পক্ষ থেকে দুর্নীতি এবং প্রমাণ লোপাটের অভিযোগ তোলা হয়েছে।অভিযোগ, সিমপ্লেক্স কোম্পানি বিভিন্ন সরকারি টেন্ডারের কাজ পেয়েছিল। পাশাপাশি ওই এলাকার খাল সংস্কারের দায়িত্বও সংস্থাটির হাতে ছিল বলে দাবি স্থানীয়দের। বিজেপির অভিযোগ, বিভিন্ন প্রকল্পের টাকা মিটে গেলেও বাস্তবে সেইভাবে কাজ হয়নি। সেই কারচুপি আড়াল করতেই গুরুত্বপূর্ণ নথি পুড়িয়ে ফেলার চেষ্টা করা হচ্ছিল।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পোড়ানো ফাইলগুলির মধ্যে বিভিন্ন আর্থিক লেনদেনের নথি, পেমেন্ট সংক্রান্ত কাগজপত্র এবং একাধিক চেকের জেরক্স ছিল। বিষয়টি নজরে আসতেই এলাকার মানুষজন ফাইল পোড়াতে আসা সংস্থার কর্মীদের আটকে রেখে বিক্ষোভ দেখান এবং পুলিশে খবর দেন।ঘটনাস্থলে পৌঁছয় হরিদেবপুর থানার পুলিশ। কলকাতা পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও সংস্থার কর্মীদের দাবি, এগুলি পুরনো ও অপ্রয়োজনীয় ফাইল হওয়ায় সেগুলি ধ্বংস করা হচ্ছিল।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande