বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে মুখ্যমন্ত্রীর তরফেও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন
কলকাতা, ১ মে (হি. স.): বুদ্ধ পূর্ণিমা আজ। এই পুণ্য তিথি উপলক্ষে শুক্রবার মুখ্যমন্ত্রীর তরফেও রাজ্যের মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সোশ্যাল মিডিয়া মারফৎ ফেসবুক পেজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার এক বার্তায় লিখেছেন, সকলকে জা
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ১ মে (হি. স.): বুদ্ধ পূর্ণিমা আজ। এই পুণ্য তিথি উপলক্ষে শুক্রবার মুখ্যমন্ত্রীর তরফেও রাজ্যের মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সোশ্যাল মিডিয়া মারফৎ ফেসবুক পেজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার এক বার্তায় লিখেছেন, সকলকে জানাই বুদ্ধ পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলার বৌদ্ধ ঐতিহ্য স্মরণে ও রক্ষায় রাজ্য সরকার সবসময় সক্রিয়।

​উল্লেখ্য, গৌতম বুদ্ধের ২৫৮৮তম জন্মবার্ষিকী, বোধিলাভ এবং পরিনির্বাণ উপলক্ষে শুক্রবার বুদ্ধ পূর্ণিমা পালিত হয়েছে। দিনটি এ দেশেও সরকারি ছুটি হিসেবে গণ্য করা হয়। প্রার্থনা, শোভাযাত্রা এবং দান-ধ্যানের মাধ্যমেই আজ দিনটি পালিত হচ্ছে। বৌদ্ধধর্মের প্রতিষ্ঠাতাকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি হিন্দু ধর্মেও তাঁকে ভগবান বিষ্ণুর নবম অবতার হিসেবে পরম সম্মানে স্মরণ করা হয়।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande