ভোটের ফল ঘোষণাকে সামনে রেখে মালদায় বিজেপির সাংগঠনিক বৈঠক, উপস্থিত সুনীল বানসাল-মঙ্গল পাণ্ডে
মালদা, ১ মে (হি. স.):-আসন্ন ভোটের ফলাফল ঘোষণাকে সামনে রেখে শুক্রবার মালদায় গুরুত্বপূর্ণ সাংগঠনিক কর্মসূচি করল বিজেপি। এদিন দলের হেভিওয়েট নেতা সুনীল বানসাল, মঙ্গল পাণ্ডে, ভূপিন্দর যাদব সহ কেন্দ্রীয় ও রাজ্যস্তরের একাধিক নেতা পুরাতন মালদার নারায়ণপ
হেভিওয়েট নেতা মালদায়


মালদা, ১ মে (হি. স.):-আসন্ন ভোটের ফলাফল ঘোষণাকে সামনে রেখে শুক্রবার মালদায় গুরুত্বপূর্ণ সাংগঠনিক কর্মসূচি করল বিজেপি। এদিন দলের হেভিওয়েট নেতা সুনীল বানসাল, মঙ্গল পাণ্ডে, ভূপিন্দর যাদব সহ কেন্দ্রীয় ও রাজ্যস্তরের একাধিক নেতা পুরাতন মালদার নারায়ণপুর এলাকার একটি বেসরকারি হোটেলে পৌঁছন। হোটেল সংলগ্ন হেলিপ্যাড ময়দানে তাঁদের স্বাগত জানান উত্তর মালদা কেন্দ্রের সাংসদ খগেন মুর্মু, বিজেপি নেতা গোপালচন্দ্র সাহা এবং অন্যান্য দলীয় নেতৃত্ব।পরে ওই হোটেলেই দলের শীর্ষ নেতৃত্ব, বিভিন্ন সাংগঠনিক স্তরের নেতা এবং কার্যকর্তাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মূলত ভোটের ফলাফল ঘোষণার দিনকে সামনে রেখে দলের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে গণনার দিন কীভাবে নিয়ম মেনে চলতে হবে, কোন পরিস্থিতিতে কী করণীয় এবং কীভাবে বুথ ও গণনাকেন্দ্রে সতর্কভাবে উপস্থিত থাকতে হবে, সেই বিষয়ে কার্যকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়।দলীয় সূত্রে জানা গিয়েছে, ফলাফল ঘোষণার দিন যাতে কোনও বিভ্রান্তি বা বিশৃঙ্খলা তৈরি না হয় এবং সংগঠনের কার্যকর্তারা সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন করতে পারেন, সেই লক্ষ্যেই এই প্রশিক্ষণমূলক বৈঠকের আয়োজন করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande