মির্জাপুরে পুলিশের এনকাউন্টার, আহত অবস্থায় গ্রেফতার দুই গরু পাচারকারী
মির্জাপুর, ১ মে (হি.স.) : উত্তর প্রদেশের মির্জাপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত অবস্থায় গ্রেফতার হল দুই গরু পাচারকারী। শুক্রবার আদালহাট থানার অন্তর্গত এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশের তৎপরতায় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ৬টি গবাদি পশু, একটি পিকআপ গাড়ি এ
মির্জাপুরে পুলিশের এনকাউন্টার, আহত অবস্থায় গ্রেফতার দুই গরু পাচারকারী


মির্জাপুর, ১ মে (হি.স.) : উত্তর প্রদেশের মির্জাপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত অবস্থায় গ্রেফতার হল দুই গরু পাচারকারী। শুক্রবার আদালহাট থানার অন্তর্গত এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশের তৎপরতায় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ৬টি গবাদি পশু, একটি পিকআপ গাড়ি এবং আগ্নেয়াস্ত্র।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম ভোলা হরিজন ও বাবু ওরফে রামজন্ম সোনকর। ভোলা আদলহাটের ভিসৌরা খুর্দ এলাকার বাসিন্দা এবং রামজন্ম আহরৌরা থানার অন্তর্গত রামপুর ধাবি এলাকার বাসিন্দা। দু’জনেই দীর্ঘদিন ধরে গরু পাচারের সঙ্গে যুক্ত বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ।

এদিন টহলদারির সময় পুলিশের কাছে খবর আসে যে কিছু পাচারকারী গবাদি পশু নিয়ে গাড়িতে করে অন্যত্র পাচারের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সেই সূত্রে পুলিশ নজরদারি জোরদার করে এবং হাজিপুর খালের কালভার্টের কাছে সন্দেহভাজন একটি পিকআপ গাড়িকে আটকানোর চেষ্টা করে। কিন্তু পুলিশকে দেখামাত্র গাড়িতে থাকা দুই ব্যক্তি গুলি চালাতে শুরু করে।

পাল্টা আত্মরক্ষার্থে পুলিশও গুলি চালায়। এই সংঘর্ষে দুই অভিযুক্তের পায়ে গুলি লাগে এবং তারা জখম অবস্থায় ধরা পড়ে। এরপর পুলিশ তাদের গ্রেফতার করে এবং চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে ভর্তি করে।

তল্লাশিতে ধৃতদের কাছ থেকে দুটি .৩১৫ বোরের পিস্তল, চারটি কার্তুজ ও দুটি খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া ৬টি গবাদি পশুকেও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করে গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং পাচার চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande