অমৃত ভারত এক্সপ্রেস পেয়ে খুশি উত্তরবঙ্গের মানুষ, চলছে প্রস্তুতিপর্ব
জলপাইগুড়ি, ১৫ মে (হি স): আধুনিক অমৃত ভারত এক্সপ্রেস চালু হওয়ার ফলে পঞ্জাব, বিহার এবং উত্তরবঙ্গের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও সুদৃঢ় হবে। শুক্রবার থেকে শুরু হল তার প্রস্তুতিপর্ব। এতে খুশি জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ অংশের বাসিন্দারা।

জানা গিয়েছে, ১৪৬৬৪/১৪৬৬৩ নম্বরের অমৃতসর-নিউ জলপাইগুড়ি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন থাকবে সপ্তাহে একদিন। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে প্রতি শনিবার সকাল ৮টায় ছেড়ে যাবে। অমৃতসর পৌঁছবে সোমবার রাত ২টা ২০ মিনিটে। অন্যদিকে অমৃতসর থেকে প্রতি বৃহস্পতিবার নিউ জলপাইগুড়ির উদ্দেশে রওনা হবে। ট্রেনটি নবনির্মিত ললিতগ্রাম বাইপাস এবং আরারিয়া-গালগালিয়া রেলওয়ে সেকশন দিয়ে চলাচল করবে।

এর ফলে উত্তরবঙ্গের পাশাপাশি বিহারের কোশি, মিথিলা এবং সীমাঞ্চল অঞ্চলের বাসিন্দারাও সরাসরি উন্নত রেল পরিষেবার সুবিধা পাবেন। সাংসদ রাজু বিস্তা জানান, এই আধুনিক অমৃত ভারত এক্সপ্রেস চালু হওয়ার ফলে পাঞ্জাব, বিহার এবং উত্তরবঙ্গের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও সুদৃঢ় হবে।

রাজু বিস্তা বৃহস্পতিবারই নিউ জলপাইগুড়ি থেকে অমৃতসর পর্যন্ত নতুন ‘অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন’ চালুর কথা নিজের এক্স হ্যান্ডেলে ঘোষণা করেছিলেন। তিনি জানান, আধুনিক অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং শক্তিশালী আঞ্চলিক সংযোগের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নতুন ট্রেনের জন্য সাংসদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ধন্যবাদ জানিয়েছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত

 rajesh pande