ডায়মন্ড হারবারে প্রথম প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু, নজরে ফলতা উপ-নির্বাচনও
ডায়মন্ড হারবার, ১৫ মে (হি. স.): মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর ডায়মন্ড হারবার পুলিশ জেলায় প্রথম প্রশাসনিক বৈঠকে যোগ দিতে চলেছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার দুপুরে ‘সাগরিকা’ গেস্ট হাউসে এই হাই-প্রোফাইল বৈঠকটি আয়োজিত হতে চলেছে। মুখ্যমন্ত্র
ডায়মন্ড হারবারে প্রথম প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু, নজরে ফলতা উপ-নির্বাচনও


ডায়মন্ড হারবার, ১৫ মে (হি. স.): মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর ডায়মন্ড হারবার পুলিশ জেলায় প্রথম প্রশাসনিক বৈঠকে যোগ দিতে চলেছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার দুপুরে ‘সাগরিকা’ গেস্ট হাউসে এই হাই-প্রোফাইল বৈঠকটি আয়োজিত হতে চলেছে। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসনের অন্দরে প্রস্তুতি এখন তুঙ্গে এবং নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে।

​প্রশাসন সূত্রে খবর, এদিন দুপুর একটা নাগাদ বৈঠকটি শুরু হবে। এই বৈঠকের বিশদ সূচি ইতিমধ্যে সরকারি মাধ্যম এবং সংবাদ প্রতিনিধিদের জানানো হয়েছে। তবে এই সফরের বিশেষ তাৎপর্য হলো— সরকারি কার্যক্রমের পাশাপাশি রাজনৈতিক কর্মসূচিতেও অংশ নেবেন মুখ্যমন্ত্রী। সামনেই ২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচন। সেই নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে এবং দলীয় কর্মীদের মনোবল বাড়াতে একটি বিশেষ সাংগঠনিক বৈঠকেও যোগ দেবেন তিনি।

​এক কথায়, ‘এক ঢিলে দুই পাখি’ মারার রণকৌশল নিয়েই ডায়মন্ড হারবারে পা রাখছেন শুভেন্দু অধিকারী। একদিকে সরকারি প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখা, অন্যদিকে ফলতা উপ-নির্বাচনের প্রচারের সলতে পাকানো। আগামী ১৯ মে ফলতায় নির্বাচনী প্রচারের শেষ দিনে একটি মেগা রোড-শো করার পরিকল্পনা রয়েছে ভারতীয় জনতা পার্টির, যেখানে মুখ্যমন্ত্রী নিজেই উপস্থিত থাকবেন। ফলে আজকের এই প্রশাসনিক ও দলীয় বৈঠককে ১৯ তারিখের সেই চূড়ান্ত প্রচারের প্রস্তুতি হিসেবেই দেখছে ওয়াকিবহাল মহল।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande