
কলকাতা, ১৫ মে (হি. স.) : শুক্রবার আন্তর্জাতিক পরিবার দিবস। মুখ্য নির্বাচনী আধিকারিক, পশ্চিমবঙ্গ–এর তরফেও রাজ্য জুড়ে পালিত হচ্ছে আজকের এই দিনটি। ভারতীয় নির্বাচন কমিশনের তরফেও বিশেষ এই দিনটিতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মূল স্লোগান হল - আমার পরিবার, আমার গর্ব, আমার ভোট, আমার দায়িত্ব । প্রসঙ্গত, রাষ্ট্রসঙ্ঘ ১৯৯৩ সালে এ দিনটি ঘোষণা করে। পরিবারকে সমাজের মৌলিক ভিত্তি হিসেবে মনে করা হয়, যা শিশুর নৈতিক শিক্ষা, মানবিকতা ও দায়িত্ববোধ বিকাশে কাজ করে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত