মালদায় অস্ত্র পাচারের ছক বানচাল, পুলিশের জালে দুই কুখ্যাত পাচারকারী
মালদা, ১৫ মে (হি. স.) : মালদা জেলায় ফের বড়সড় অস্ত্র পাচারের চেষ্টা রুখে দিল কালিয়াচক থানার পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পাচারের আগেই দুই কুখ্যাত পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম মঙ্গল মণ্ডল (২৭) ও সুজন মণ্ডল (২০)। মঙ্
মালদায় অস্ত্র পাচারের ছক বানচাল, পুলিশের জালে দুই কুখ্যাত পাচারকারী


মালদা, ১৫ মে (হি. স.) : মালদা জেলায় ফের বড়সড় অস্ত্র পাচারের চেষ্টা রুখে দিল কালিয়াচক থানার পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পাচারের আগেই দুই কুখ্যাত পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম মঙ্গল মণ্ডল (২৭) ও সুজন মণ্ডল (২০)। মঙ্গল ইংরেজবাজারের গৌড় এলাকার বাসিন্দা এবং সুজন কালিয়াচকের উমাকান্তটোলার বাসিন্দা। শুক্রবার মালদার পুলিশ সুপার অনুপম সিং এক সাংবাদিক সম্মেলনে এই সাফল্যের কথা জানান।

পুলিশ সুপার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে এই আগ্নেয়াস্ত্রগুলি বিহার থেকে আনা হয়েছিল। শুক্রবার দুই অভিযুক্তকেই মালদা জেলা আদালতে পেশ করা হয় এবং তাদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে।

পুলিশ সূত্রে খবর, গত বৃহস্পতিবার সন্ধ্যায় কালিয়াচক থানার পুলিশ খবর পায় যে শাহবাজপুর থেকে শারদার দিকে একটি মোটরসাইকেলে করে বিপুল পরিমাণ অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছে। খবর পাওয়ামাত্রই পুলিশের একটি বিশেষ দল শারদা এলাকায় ঘেরাও করে। সন্দেহভাজন বাইকটিকে আটকে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ তদন্তকারীদের। দুই যুবকের কাছ থেকে মোট চারটি পাইপগান উদ্ধার করা হয়েছে। তবে তাদের কাছ থেকে কোনো কার্তুজ বা তাজা গুলি পাওয়া যায়নি।

এই পাচারের নেপথ্যে কোনো বড় আন্তঃরাজ্য চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে যে এই অস্ত্রগুলি কাকে এবং কোথায় পাঠানোর পরিকল্পনা ছিল।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande