অসম বিধানসভার প্রো-টেম স্পিকার হিসেবে শপথ চন্দ্রমোহন পাটোয়ারি
গুয়াহাটি, ১৫ মে, (হি.স.) : ষোড়শ অসম বিধানসভার প্রো-টেম স্পিকার হিসেবে শপথ নিয়েছেন জ্যেষ্ঠ বিজেপি নেতা চন্দ্রমোহন পাটোয়ারি। আজ শুক্রবার লোক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য তাঁকে শপথবাক্য পাঠ করিয়েছেন। একাধিক মন্ত্রী, বিধা
Patowari Protem Speaker Assam Assembly


গুয়াহাটি, ১৫ মে, (হি.স.) : ষোড়শ অসম বিধানসভার প্রো-টেম স্পিকার হিসেবে শপথ নিয়েছেন জ্যেষ্ঠ বিজেপি নেতা চন্দ্রমোহন পাটোয়ারি। আজ শুক্রবার লোক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য তাঁকে শপথবাক্য পাঠ করিয়েছেন। একাধিক মন্ত্রী, বিধায়ক এবং প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য চন্দ্রমোহন পাটোয়ারিকে শপথবাক্য পাঠ করিয়ে আনুষ্ঠানিকভাবে তাঁকে প্রো-টেম স্পিকার হিসেবে নিয়োগ করেন। নবগঠিত বিধানসভার কার্যক্রম শুরুর আগে এই নিয়োগ সম্পন্ন হয়।

প্রো-টেম স্পিকার হিসেবে পাটোয়ারি বিধানসভার প্রাথমিক কার্যক্রম পরিচালনা করবেন। এর মধ্যে নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ করানো এবং বিধানসভার স্পিকার নির্বাচনের প্রক্রিয়া তত্ত্বাবধান করাও অন্তর্ভুক্ত থাকবে । ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর ষোড়শ অসম বিধানসভার প্রথম অধিবেশন শুরুর আগে প্রো-টেম স্পিকারের এই নিয়োগ করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande