দলের ঘরছাড়া কর্মীদের তালিকা তৈরি করার নির্দেশ তৃণমূল নেতৃত্বের
কলকাতা, ১৫ মে (হি. স. ) : তৃণমূল বিধায়কদের নিজ নিজ বিধানসভা এলাকার দলের ঘরছাড়া কর্মীদের তালিকা তৈরি করতে শুক্রবার নির্দেশ দিলেন বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়। এদিন বিধানসভায় শোভনদেববাবু ভোট-পরবর্তী হিংসায় তৃণমূলের বহু ছেলে ঘরছাড়া হয়ে আছে ব
শোভনদেব চট্টোপাধ্যায়


কলকাতা, ১৫ মে (হি. স. ) : তৃণমূল বিধায়কদের নিজ নিজ বিধানসভা এলাকার দলের ঘরছাড়া কর্মীদের তালিকা তৈরি করতে শুক্রবার নির্দেশ দিলেন বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়।

এদিন বিধানসভায় শোভনদেববাবু ভোট-পরবর্তী হিংসায় তৃণমূলের বহু ছেলে ঘরছাড়া হয়ে আছে বলে অভিযোগ করেন।

অভিযোগের প্রেক্ষিতে শুভেন্দুবাবু উঠে দাঁড়িয়ে বলেন, “কেউ ঘরছাড়া বলে জানা নেই।” এর পর বিধানসভার নৌশার আলি কক্ষে তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক বসে। সেই বৈঠকে দলীয় বিধায়কদের ঘরছাড়া দলীয় কর্মীদের তালিকা জমা তৃণমূল শীর্ষ নেতৃত্বের কাছে জমা দিতে বলেন।

ইতিমধ্যেই ‘ভোট-পরবর্তী সন্ত্রাসের’ বিষয়টি খতিয়ে দেখতে তিনটি তথ্যানুসন্ধানী দল গঠনের কথা জানিয়েছে তৃণমূল। এই দলের সদস্যেরা হতাহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande