
কলকাতা, ১৫ মে (হি. স. ) : “২০২১ সালে জিতে মনে হয়েছিল ৬ মাসে ইস্তফা দিয়ে দিই। তাতে যদি আমাদের কর্মীরা বাঁচে।” শুক্রবার বিধানসভায় এই মন্তব্য করেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি।
‘ভোট-পরবর্তী হিংসার’ প্রসঙ্গ তুলে তিনি রাজ্যের পূর্বতন তৃণমূল সরকারকে বেঁধেন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে নওশাদ বলেন, তাঁকে চিঠি লিখলে জবাব পেতেন না। একই সঙ্গে তিনি জানান, বিজেপিকে ‘দরাজ সার্টিফিকেট’ না-দিলেও অহেতুক বিরোধিতা করবেন না।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ দিন বিরোধী স্বরকে অধিবেশনে মর্যাদা দেওয়ার আশ্বাস দেন। বলেন, সংখ্যায় আপনারা অনেক কম হলেও আমরা ৫০-৫০ যে ভাগ আছে সেটা থেকে সরে যাব না। আমাদের সংখ্যা অনেক বেশি হলেও আপনাদের বেশি করে বলার সুযোগ যাতে অধ্যক্ষ দেন সেই ব্যবস্থা থাকবে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত